চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আড্ডা গল্পে রোহিঙ্গা শিশুদের মুখে হাসি ফোটালেন প্রিয়াঙ্কা

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১:৫০ অপরাহ্ণ ২৩, মে ২০১৮
বাংলাদেশ
A A

কক্সবাজারে সফররত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বুধবার টেকনাফের জামতলি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর হোটেল রয়েল টিউলিপ থেকে বের হয়ে ইউনিসেফের একটি দলের সঙ্গে মেরিন ড্রাইভ সড়ক ধরে যান টেকনাফের জামতলি রোহিঙ্গা ক্যাম্পে।

গত দুদিনের মতো সেখানেও রোহিঙ্গা শিশুদের সাথে গল্প, হাসি আর খুনসুটিতে মেতে উঠেন সাবেক এই বিশ্বসুন্দরী। রোহিঙ্গা শিশুদের অবস্থা দেখেন। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব শিশুরা নিরাপদে থাকতে পারবে কি না সে বিষয়টি কাছ থেকে দেখার চেষ্টা করেন তিনি।

তবে মঙ্গলবারের মতো বুধবারও সাংবাদিকের প্রবেশধিকার দেওয়া হয়নি।

টেকনাফ থানায় কর্মরত পুলিশ পরিদর্শক রাজু আহমেদ জানান, জামতলি ক্যাম্প এলাকায় প্রিয়াঙ্কা চোপড়া আসার পর অনেক মানুষের ভিড় জমে যায়। তিনি ক্যাম্পের কয়েকটি শিশু পয়েন্ট ঘুরে দেখেন। এসময় তিনি রোহিঙ্গা শিশুদের সঙ্গে কথা বলেন। জানতে চান তারা এখানে ভালো আছে কিনা, তাদের মধ্যে কোনো ভয় ভীতি আছে কি না?

ইউনিসেফ পরিচালিত শিশুদের খেলাধুলার জন্য তৈরি স্থান পরিদর্শন করছেন তিনি। এখানে তিনি সাড়ে ১২টা পর্যন্ত অবস্থান করেন। এরপর চলে যান উখিয়ার বালুখালী ক্যাম্পে।  সেখানে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান করে হেটেলে ফিরে যাবেন।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল জানান, প্রিয়াঙ্কা চোপড় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসার খবরটি প্রচারের পর তাকে এক নজর দেখতে উখিয়া টেকনাফের স্থানীয় জনগণ এবং রোহিঙ্গারা ভিড় করে পুরো সড়ক জুড়ে। তাই আজও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি ক্যাম্প পরিদর্শন করছেন।

Reneta

আফরাজুল হক টুটুল আরও জানান, বৃহস্পতিবার সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার সময় ফেসবুক লাইভেও আসার কথা রয়েছে সাবেক এই বিশ্বসুন্দরীর।  ‘ফ্যাশন’ খ্যাত এই অভিনেত্রী আগামী ২৪ মে কক্সবাজার ত্যাগ করবেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

প্রিয়াঙ্কা চোপড়া গত সোমবার এ সফরে এসেছেন ইউনিসেফের হয়ে। প্রকৃতি, স্বাস্থ্য, শিক্ষা, নারী অধিকার ইত্যাদি বিষয়ে কাজ করে চলেছেন এ বলিউড অভিনেত্রী। এর আগে গত বছর প্রিয়াঙ্কা গিয়েছিলেন জর্ডানে, সিরিয়ান শরনার্থী শিশুদের সঙ্গে সাক্ষাৎ করতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিয়াঙ্কা চোপড়ারোহিঙ্গালিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঢাকায় রক-মেটালের মহাযজ্ঞ, অর্থহীন-আর্টসেলসহ এক মঞ্চে ৮ ব্যান্ড

জুন ৩০, ২০২৬

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT