চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট লাখ অভিবাসীকে জায়গা দেবে জার্মানি

আলীম আল রাজী আলীম আল রাজী
১১:২৬ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

হাঙ্গেরি থেকে অস্ট্রিয়া হয়ে জার্মানি পৌঁছেছে ইউরোপে অভিবাসন প্রত্যাশী প্রায় দশ হাজার সিরীয়-ইরাকিসহ কয়েকটি দেশের মানুষ। এছাড়াও জামার্নিতে আট লাখ অভিবাসীকে জায়গা দেয়া হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। পুলিশের সঙ্গে সংঘর্ষের পর হাঙ্গেরি থেকে রওনা হওয়া হাজারো অভিবাসীকে প্রবেশাধিকার দিতে রাজি হয় অস্ট্রিয়া ও জার্মানি।

অভিবাসী সংকট নিরসনে উদ্যোগী হতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে চিঠি দিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ লেবার এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক।

মানসিক আর শারীরিক নিপীড়ন কোনোটাই দমাতে পারেনি হাঙ্গেরিতে আটকে থাকা কয়েক হাজার অভিবাসন প্রত্যাশীকে। বেঁচে থাকার জন্য তাদের মরনপণ ইচ্ছার কাছে হার মেনে সীমান্ত খুলে দিতে বাধ্য হয় হাঙ্গেরি।

সাগরতীরে ভেসে ওঠা আয়লানের মৃতদেহের ছবি প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখেই মূলতঃ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর অভিবাসন নীতিতে পরিবর্তনের ফলে তাদের নতুন ঠিকানা। অভিবাসন প্রত্যাশীদের গ্রহণে রাজি হয়েছে জার্মানি। এরই মধ্যে জার্মানির মিউনিখে পৌঁছেছে অনেক অভিবাসী।

জার্মানি ও অস্ট্রিয়া অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় দেওয়ার ঘোষণার পর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের কেলাটি রেলস্টেশন থেকে অভিবাসীদের জন্য বাসের ব্যবস্থা করা হয়। ট্রেনে যেতে না পেরে যারা পায়ে হেঁটে যাচ্ছিলেন তাদের জন্যও বাস দিয়েছে হাঙ্গেরি।

কিছুটা ইতিবাচক উদ্যোগের মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে দুই লাখ অভিবাসী নেয়ার আহবান জানিয়েছে জাতিসংঘ। গণ-স্থানান্তর কর্মসূচির আওতায় এই অভিবাসীদের নিতে আহবান জানানো হয়েছে।

Reneta

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মঘেরিনি বলেছেন বর্তমান অভিবাসী সংকট সমগ্র ইউরোপের সমস্যা, এটা কোনো দেশের একার সমস্যা নয়। অভিবাসী সংকট সমাধানে ইউরোপীয় ইউনিয়নের সব দেশকে একজোট হয়ে কাজ করার আহবান জানিয়েছেন তিনি।

আর অভিবাসী সংকট নিরসনে উদ্যোগী হতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে চিঠি দিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ লেবার এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। সংকট মোকাবেলায় আন্তর্জাতিকভাবে বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণের জন্য উদ্যোগী হতে ব্র্রিটিশ সরকারের প্রতি আহবান জানানো হয়েছে চিঠিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীআয়লান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফুটবলে আসছে সবুজ কার্ড!

পরবর্তী

অভিবাসী নিয়ে আলোচিত যতো ছবি

পরবর্তী

অভিবাসী নিয়ে আলোচিত যতো ছবি

অভিবাসী নিয়ে আলোচিত যতো ছবি

সর্বশেষ

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT