চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট মানবতাবিরোধী অপরাধীর রায় যে কোনদিন

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
৭:৪০ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

জামায়াতের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা সাখাওয়াত হোসেনসহ ৮ জনের মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় যে কোনদিন ঘোষণা করবেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল-১। হত্যা নির্যাতনের অভিযোগে আসামীর সর্বোচ্চ সাজার প্রার্থনা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আর নির্দোষ দাবি করে খালাস চেয়েছে আসামীপক্ষ।

গণহত্যা, হত্যা, ধর্ষণ, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের ২৩ ডিসেম্বর ১২ আসামীর মধ্যে ৩ জনকে অব্যাহতি দিয়ে ৯ জনের বিরুদ্ধে ৫ অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। তারা হলেন- আটক সাখাওয়াত হোসেন, বিল্লাল হোসেন, লুৎফর মোড়ল। তবে বিচার চলার সময় এক আসামীর মৃত্যু হয়।

পলাতক অন্য আসামীরা হলেন ইব্রাহিম হোসেন, শেখ মোহাম্মদ মুজিবর রহমান, আ. আজিজ সরদার, আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম এবং আব্দুল খালেক মোড়ল। অপরাধ প্রমাণের জন্য ১৭ সাক্ষী দেয় রাষ্ট্রপক্ষ।

অন্যদিকে কোন সাফাই সাক্ষী দেয়নি আসামীপক্ষ। উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে যে কোনদিন রায় ঘোষণার সিদ্ধান্ত জানান চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। রায় ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষ কী আশা করে, সে কথা জানান তারা।

প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, সাখাওয়াত হোসেনসহ তার অন্যান্য সঙ্গী ও আসামীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। সেকারণে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা প্রত্যাশা করি।

ট্রাইব্যুনালে উপস্থাপন করা যুক্তি সম্পর্কে জানায় আসামীপক্ষ বলেন, প্রসিকিউশন তাদের মামলাকে প্রমাণ তো দূরের কথা বরং তাদের স্বাক্ষীর মাধ্যমে এবং ডকুমেন্টের মাধ্যমে মামলাকে পরিচালনা করেছে। সুতরাং আমরা ট্রাইব্যুনালে সাখাওয়াত হোসেনসহ নিরাপরাধ অন্যান্য আসামীদের খালাস প্রত্যাশা করছি।

Reneta

একই দিনে কক্সবাজারের মহেশখালীর সালামত উল্লাহসহ ১৯ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ৩১ আগস্ট ঠিক করেন ট্রাইব্যুনাল। এ মামলার পলাতক ১৪ আসামির পক্ষে ৪ আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT