চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট ভাষায় মোদি জানালেন: ভারতের সবকিছু ভালো আছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির আটটি ভাষায় বললেন, ‘সবকিছু ভালো আছে’। মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে এনআরজি স্টেডিয়ামে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই তিনি নিজ দেশের এই আট ভাষায় কথা বললেন।

বহু ভাষাভাষীর দেশ ভারত। এটাই ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ভাষা নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এক বক্তব্যকে কেন্দ্র করে চলছে তীব্র বাদানুবাদ। এমনই একটি সময়ে সুকৌশলে অমিত শাহ এর ‘হিন্দি ভাষাকে ভারতের জাতীয় ভাষা করা উচিত’- বিতর্কের ইতি টানার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


অমিত শাহ এর বক্তব্য নিয়ে যখন তীব্র বিতর্ক, এই বিতর্কের মাঝে অবশ্য একটিও মন্তব্য করেননি প্রধানমন্ত্রী। অপেক্ষায় ছিলেন হয়তো। আর বেছে নিলেন মার্কিন মুলুকের ঐতিহাসিক সভাকে। প্রেসিডেন্ট ট্রাম্পের সামনেই তুলে ধরার চেষ্টা করলেন ভারতের ভাষা বৈচিত্র্য ও অখণ্ডতাকে।

ভারতের ‘সমৃদ্ধ সংস্কৃতি’বিশ্বের মাঝে তুলে ধরেন প্রধানমন্ত্রী। বর্তমানে ভারতে সবকিছু ভালভাবে চলছে। যা মেলে ধরার সময় প্রধানমন্ত্রীর মুখে দেশের আটটি সরকারি ভাষা শোনা যায়। বাংলা থেকে তামিল, হিন্দি থেকে গুজরাটি, সব ভাষাতেই মোদি বললেন ‘ভারতে সব কিছু ভালো আছে’।

মোদির বক্তব্যের সময়ই মঞ্চের সামনে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বিষয়টি তার জানা তাও জানেন প্রধানমন্ত্রী। তাই হাসি মুখে বললেন, ‘আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন বন্ধুরা ভাবছেন এটা কি বলছি? আমি বলছি সব ভাল আছে’।

এসময় মোদি জানান, আমাদের উদার সংস্কৃতির পরিচয় হল আমাদের ভাষা। বহু বছর ধরে আমাদের দেশে বহু ভাষা, বহু ভাষাভাষীর মানুষ সহাবস্থান করছে। আমাদের দেশে ভিন্ন ভিন্ন পথ, পুজো পদ্ধতি, আঞ্চলিক রীতিনীতি, বেশভূষা রয়েছে। সব মিলিয়ে গোটা পৃথিবীর মধ্যে আমাদের স্বাতন্ত্র্যতা করে রেখেছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতের সনাতন দর্শন। আমাদের গণতন্ত্রের ভিত্তি। এটাই আমাদের শক্তি, প্রেরণা। আমরা যেখানেই যাই, বৈচিত্র্য আর গণতন্ত্রের সংস্কৃতি বহন করি। এই স্টেডিয়ামে পঞ্চাশ হাজারের বেশি ভারতীয় আমাদের মহান এই পরম্পরার অংশীদার হয়ে বসে আছেন।

এরপর তিনি ট্রাম্প সরকারের অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ের প্রশংসা করেন এবং দ্বিতীয়বার ওভাল অফিসে ট্রাম্পকে দেখার আশা ব্যক্ত করেন নরেন্দ্র মোদী।

ট্যাগ: ট্রাম্পনরেন্দ্র মোদীভারতযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চার পেসার নাকি দুই স্পিনার?

পরবর্তী

সবার আগে সেমিফাইনালে বাংলাদেশ

পরবর্তী

সবার আগে সেমিফাইনালে বাংলাদেশ

জি কে শামীম ও খালেদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT