বাণিজ্য বৈষম্য দুর করতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় বৈঠক করেছেন এশিয়া- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশের বাণিজ্যমন্ত্রীরা। বৈঠকে ওইসব দেশের মধ্যে বিভিন্ন পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা নিয়েও আলোচনা হয়।
অস্ট্রেলিয়া, কানাডা ও জাপানের বাণিজ্যমন্ত্রীসহ বিভিন্ন প্রভাবশালী দেশের বাণিজ্য প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।
বৈঠকস্থলের বাইরে বিক্ষোভ করেছে মুক্ত বাণিজ্যের বিরোধিতা করা স্থানীয় অ্যাকটিভিস্টরা।







