চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটক পাকিস্তানীদের বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের অভিযোগ

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
৩:৫৭ পূর্বাহ্ণ ০৭, নভেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র ৪ পাকিস্তানী নাগরিকসহ ৭ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাকিস্তানী মুদ্রা এবং বিভিন্ন জেহাদী বই। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, জাল মুদ্রা ব্যবসায় জড়িত পাকিস্তানী নাগরিকরা দেশে জঙ্গি অর্থায়নে সহযোগিতা করে আসছিলো।

গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার রাতে বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ জন জেএমবি সদস্যকে গ্রেফতার করে। এদের মধ্যে ৪ জন পাকিস্তানী নাগরিক। দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশে বসবাস করে জাল মুদ্রা ব্যবসা করে আসছিলো বলে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, বড় ধরণের নাশকতার পরিকল্পনা নিয়ে জেএমবি’র এই গ্রুপের সদস্যরা কাজ করছিলো। 

ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, আমরা ৭ জনকে আটক করেছি। তারা কাদের সহযোগিতায় এমন সব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছিলো তা আটককৃতদের কাছ থেকেই জানার চেষ্টা করবো। যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদের বিরুদ্ধেও যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ব্লগার ও পুলিশ হত্যার সঙ্গে আটক জেএমবি’র সদস্যদের কোনো যোগসূত্র আছে কি-না তা খতিয়ে দেখছেন তারা ।

মনিরুল ইসলাম বলেন, কথিত যেসব জিহাদী কর্মকাণ্ড রয়েছে সেসব প্রচারের চেষ্টা করেছে তারা। এদেশের মানুষ যেকোনো ধরনের উগ্রবাদকে অপছন্দ করে। তাই তাদের সহায়তায় এধরনের অপরাধীদের এর আগেও নস্যাৎ করেছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। এখনও তাদের সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি। আটককৃতরা কোনো বড় সন্ত্রাসী পরিকল্পনায় অংশ নিচ্ছিলো। সন্ত্রাসী কর্মকাণ্ড করাই তাদের মূল লক্ষ্য ছিলো।

দেশকে অস্থিতিশীল করতে জঙ্গি সংগঠনগুলো কাজ করছে বলেও মন্তব্য করেন এই গোয়েন্দা কর্মকর্তা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেএমবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT