চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটক অভিজ্ঞতা বর্ণনায় যুক্তরাষ্ট্রের আলোচিত বালক আহমেদ (ভিডিওসহ)

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৩ পূর্বাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

উদ্ভাবনের দক্ষতায় কিশোর বয়সেই মেধার সাক্ষর রাখা আহমেদ মোহাম্মদ পুলিশের আটকাদেশ থেকে মুক্তি পেয়েছেন, মুক্তি পেয়ে ইউটিউবে ভিডিও শেয়ার করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্ভিংয়ে অবস্থিত ম্যাকআর্থার হাইস্কুলের ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থীকে গ্রেফতারের পর থেকেই তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছিলো। যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসেও আমন্ত্রণ পেয়েছে বালকটি।

ইউটিউবে প্রচারিত ভিডিওটিতে ১৪ বছরের বালক আহমেদ বলেন, নতুন কিছু তৈরি করা আমার শখ। এরকম অনেক কাজই আমি করেছি। আমি একটি ঘড়ি তৈরি করেছিলাম এবং যা বোমা সন্দেহ করে আমাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের অভিজ্ঞতার কথা স্মরণ করে আহমেদ বলেন, স্কুলের প্রিন্সিপালের অফিসের একজন কর্মকর্তা আমাকে এমন একটি কক্ষে নিয়ে যান আরো পাচজন কর্মকর্তা ছিলো। তারা আমাকে জিজ্ঞাসাবাদ করে। তারা আমার উদ্ভাবনের বিষয়ে জানতে চায় এবং আমার ঘড়িটি নিয়ে যায়।

“এরপর আমাকে একটি কিশোর আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে আমাকে তল্লাশী চালানো হয়, আমার আঙ্গুলের ছাপ নেয়া হয়। আমার বাবা মা আসার আগ পর্যন্ত আমাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়। এর পরে আমি পুলিশ স্টেশন ত্যাগ করে বাসায় চলে আসি এবং আমার বাবা মাকে পুরো ঘটনাটি বলি।”

নিজের উদ্ভাবনকৃত ঘড়িটি সম্পর্কে মেধাবী এই বালক বলেন, আমার ঘড়িটি ছিলো একটি ডিজিটাল ঘড়ি। ঘড়িটি চারটি লাইনবিশিষ্ট। এর অংশ ঘন্টার সংখ্যার জন্য এবং অপর অংশ মিনিটের অংশের জন্য।

Reneta

ঘড়িটিকে বোমা বলে সন্দেহ করার পেছনে ঘড়িটির আকৃতিগত বৈশিষ্ট তুলে ধরেন আহমেদ। বলেন, “একটি বক্সের ভেতর ঘড়িটি স্থাপন করা হয়েছিলো। বক্সটি বন্ধ করার জন্য একটি তারও ব্যবহার করা হয়েছিলো। আমার ঘড়িটি সুটকেস সদৃশ্য ছিলো যা তারা বোমা বলে সন্দেহ করে।”

তার কাছে বোমা আছে এরকম কিছু বলেন নাই বলেও জানায় আহমেদ।

মাত্রই ১৪ বছর বয়সী বালকটি ঘরে বানানো তৈরি করা একটি ঘড়ি স্কুলে শিক্ষককে দেখানোর উদ্দেশ্যে নিয়ে গেলে বোমা সন্দেহে তাকে আটক এবং হেনস্থার শিকার হতে হয়। ছেলেটির মুসলিম নাম দেখেই পুলিশ সন্দেহ করেছিলো মর্মে অভিযোগ উঠেছে। টেক্সাস পুলিশ স্কুলের অভিযোগের ভিত্তিতে আটক করলেও, তথ্যপ্রমাণ বা অভিযোগ ভিত্তিহীন হওয়ায় তাকে মুক্তি দেয়।

ইউটিউবে আহমেদ মোহাম্মদের বর্ণনা:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেক্সাসে বালক গ্রেপ্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT