চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আঞ্চলিক গানের কিংবদন্তী শেফালী ঘোষের মৃত্যুবার্ষিকী

ইফতেখার উদ্দিনইফতেখার উদ্দিন
৪:০১ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৭
শিল্প সাহিত্য
A A
shefaly-ghosh

শেফালী ঘোষ, আঞ্চলিক গানের সম্রাজ্ঞী হিসেবেই যার পরিচিতি। মূলত বৃহত্তর চট্টগ্রামের আঞ্চলিক গানের শিল্পী হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম কণ্ঠসৈনিক। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নিয়মিত শিল্পী হিসেবে গান গেয়ে মুক্তিযুদ্ধের জন্য সাহায্য সংগ্রহ করেন এই কিংবদন্তী।

এক বিশাল জনপদের মানুষের আনন্দ-বেদনা, সুখ-দুঃখকে তিনি ধারণ করেছিলেন তার কণ্ঠে। তার গানে প্রতিধ্বনিত হতো দক্ষিণ-পূর্ব জনপদের মানুষের জীবনাচরণ ও সংস্কৃতি। দুরারোগ্য ক্যান্সারের সাথে লড়াই করে ২০০৬ সালের আজকের দিনে তার প্রয়াণ ঘটে।

১৯৬৩ সালে তৎকালীন চট্টগ্রাম বেতারের আঞ্চলিক পরিচালক শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণবকে দ্বৈত সঙ্গীত করতে অনুরোধ করেন। সেই থেকে আর ফিরে তাকাতে হয়নি এ জুটিকে। তাদের দুজনের জুটি আজও চট্টগ্রাম ও আঞ্চলিক সঙ্গীতের অঙ্গনে সমানভাবে জনপ্রিয়। টানা ৩৭ বছর পর শ্যাম সুন্দর বৈষ্ণবের মৃত্যুর পর এ জুটির অবসান ঘটে।

চট্টগ্রামে শেফালী দিদি নামেই পরিচিত ছিলেন তিনি। তাকে ছাড়া চট্টগ্রামের কোন সঙ্গীতানুষ্ঠান যেন কল্পনাই করা যেতো না। শুধু চট্টগ্রাম বা বাংলাদেশেই তার পরিচিতি সীমাবদ্ধ ছিলও না। তার আবেগ ভরা কণ্ঠে গান ও আর সুরের মূর্ছণায় পুরো বিশ্বের প্রায় ২০টি দেশে তুলে ধরেছেন চট্টগ্রামকে। মায়ের ভাষাকে তিনি নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

তার গাওয়া বিখ্যাত গানের মধ্যে রয়েছে এম এন আখতার মুকুল রচিত এবং সুরারোপিত ‘যদি সুন্দর একখান মুখ পাইতাম’, মোহনলাল দাশ রচিত এবং সুরারোপিত ‘ও রে সাম্পানওয়ালা’, ‘ছোট ছোট ঢেউ তুলি’ ‘আঁরা বেগ্গুন চাঁটাগাইয়া’ প্রভৃতি।

১৯৪১ সালে চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগো পাড়ায় জন্ম নেয়া শেফালী ঘোষের শৈশব কাটে গ্রামেই। পরিবারের অনুপ্রেরণায় ওস্তাদ তেজেন সেনের হাতেই হয় তার সজ্ঞীতজীবনের হাতেখড়ি। ১৯ বছর বয়সে গানের টানে আসেন চট্টগ্রাম শহরে। গানের টানে চট্টগ্রাম এসে প্রণয় ঘটে সঙ্গীতানুরাগী ননী গোপালের সাথে। সেই প্রণয় থেকে পরিণয়। পরবর্তীতে ওস্তাদ শিবশঙ্কর মিত্র, জগদানন্দ বড়ুয়া, নীরদ বড়ুয়া, মিহির নদী, গোপালকৃষ্ণ চৌধুরীসহ বিভিন্ন সংগীতজ্ঞের কাছে তিনি দীক্ষাগ্রহণ করেন।

Reneta

আঞ্চলিক গানের দুইশটি জনপ্রিয় অ্যালবাম বের করার কৃতিত্বের অধিকারী এই কিংবদন্তী ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশের চট্টগ্রামের আঞ্চলিক সঙ্গীতের ফেরিওয়ালা হয়েছে ঘুরে বেড়িয়েছে। তার সুর, তার গানের মূর্ছনা আজও আন্দোলিত করে মানুষকে। আমাদের আবহমান বাংলার সংস্কৃতির স্বার্থেই তার অস্তিত্ব লালন করা প্রয়োজন।

শিল্পীজীবনের সূচনালগ্নে প্রথমে রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত এবং আধুনিক গান শিখতে শুরু করলেও শেষ পর্যন্ত তিনি বাংলা সঙ্গীতের আকাশে আঞ্চলিক গানের এক তারা হয়েই জ্বলে রইলেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে সঙ্গী মরক্কো

জুন ২৫, ২০২৬

ভিনির জোড়া গোল, নেইমারের ফেরা, স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT