চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোববার সূর্য ছুঁতে ছুটবে পার্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৮
তথ্যপ্রযুক্তি, পরিবেশ
A A
সূর্যের কৃত্রিম উপগ্রহ-মহাকাশযান-পার্কার-সূর্য

সূর্যের একেবারে কাছাকাছি যাওয়া অনুসন্ধানী যানের তালিকায় নাম লেখাতে সোলার প্রোব পার্কার’-কে আরেকটু অপেক্ষা করতেই হচ্ছে। কারণ পার্কারকে সূর্যের কাছে পৌঁছে দেয়ার রকেট ‘ডেলটা ফোর’ আজ শনিবার উৎক্ষেপণ করা যায়নি। 

বাংলাদেশ সময় শনিবার দুপুর দেড়টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কানাভরাল স্পেস সেন্টার থেকে বিশালাকার ভারী রকেট ডেল্টা-৪ এ চড়ে সূর্যের দিকে রওনা দেয়ার কথা ছিলো। কিন্তু ক্ষণগণনার একেবারে শেষ মিনিটে কারিগরি ত্রুটিতে ডেল্টা ফোরের উৎক্ষেপণ স্থগিত করা হয়।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে রোববার পার্কারকে বহনকারী ডেল্টা ফোর উৎক্ষেপণের চেষ্টা করা হবে।

পার্কারকে বহনকারী ডেল্টা ফোর

সোলার প্রোব পার্কার মিশনটি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র সবচেয়ে দুঃসাহসী অভিযানগুলোর একটি।

আজ পর্যন্ত আর কোনো মিশনে কোনো অনুসন্ধানী মহাকাশযানকে সূর্যের এত কাছে পাঠানো হয়নি। পার্কার আমাদের সৌরজগতের একমাত্র তারার সবচেয়ে বাইরের বায়ুমণ্ডল বা ‘করোনা’র ভেতর ঢুকে তথ্য পাঠাবে। তাই এই মিশনের নাম দেয়া হয়েছে ‘টু টাচ দ্য সান’ (সূর্য ছোঁয়ার পথে)।

এর মধ্য দিয়ে সূর্যের করোনা কীভাবে কাজ করে সেটি সম্পর্কে ধারণা পাবেন বিজ্ঞানীরা। আশা করা হচ্ছে এই মিশনে সূর্যের নানারকম আচরণ সম্পর্কে বহু রহস্যের সমাধান হবে।

শুধু পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়ই খালিচোখে দেখা যায় সূর্যের করোনা
Reneta

প্রোবটির গতি ঘণ্টায় চার লাখ ৩০ হাজার মাইল। সাত বছরের মিশনে প্রোবটি ২৪ বার সূর্যের করোনা অঞ্চল প্রদক্ষিণ করবে। বিজ্ঞানীদের হাতে এ পর্যন্ত থাকা তথ্য থেকে মনে করা হয়, এই করোনাতেই পৃথিবীকে প্রভাবিত করে এমন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডগুলো শুরু হয়।

প্রদক্ষিণের সময় পার্কারকে প্রায় ১৩শ’ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে হবে। তবে প্রোবের ভেতরের তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এতে রয়েছে সাড়ে চার ইঞ্চির তাপ নিরোধক কার্বন মিশ্রিত আবরণ।

সৌর জ্যোতির্বিজ্ঞানী ফুগনি পার্কারের নামে এই মহাকাশযানের নামকরণ করা হয়েছে। এর মাধ্যমে সূর্যের রহস্য উন্মোচনের চেষ্টা করবে নাসা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কৃত্রিম উপগ্রহ-পার্কারনাসাপার্কারসূর্যসেমি লিডসোলার প্রোব
শেয়ারTweetPin

সর্বশেষ

২০১৩ সালে হেফাজতের আন্দোলনে ৫৮ জন নিহতের পরিচয় নিশ্চিত: চিফ প্রসিকিউটর 

মে ৫, ২০২৬

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার: ডা. জুবাইদা রহমান

মে ৫, ২০২৬

বাংলাদেশের সাথে সম্মানজনক সম্পর্ক স্থাপন করতে চায় ভারত: বিক্রম মিশ্রি

মে ৫, ২০২৬

দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিলো: জ্বালানি মন্ত্রী

মে ৫, ২০২৬

তিন দিনের সফরে ঢাকায় মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল 

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT