চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ শেষ হচ্ছে শাকিব-ফারিয়া-রোদেলার ‘শাহেনশাহ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

দেশের শীর্ষ চিত্রতারকা শাকিব খান, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং নবাগত রোদেলা জান্নাত অভিনীত ‘শাহেনশাহ’ ছবির শুটিং শেষ হচ্ছে বুধবার (১৯ ডিসেম্বর)।

শেষদিনের শুটিং চলছে ঢাকার অদূরে পূবাইলে। অংশ নিয়েছেন শাকিব খান, নুসরাত ফারিয়া, রোদেলা জান্নাতসহ অনেকেই। ছবির পরিচালক শামীম আহমেদ রনি এ খবর জানিয়েছেন। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, পুরো শুটিংয়ের কাজ আজ শেষ হচ্ছে।

এর আগে এফডিসি, আফতাব নগরসহ ঢাকার বিভিন্ন লোকেশনে কয়েক লটে শুটিং করা হয়েছে। মেন্টাল, বসগিরি, ধ্যাততেরিকি এই তিন ছবি নির্মাণ করে গত দুই বছরে আলোচনায় এসেছেন পরিচালক শামীম আহমেদ রনি। তিনি জানান, থাইল্যান্ডে আগেই একটি গানের কাজ শেষ হয়েছে। শুটিং শেষ আজ হলেও আর ৩ টি গানের চিত্রায়ন বাকি। ২৪ তারিখ থেকে ওই গানগুলোর কাজ করবো। দেশের বাইরে থেকে নামকরা একজন কোরিওগ্রাফার থাকবেন। সবগুলো গানের আয়োজন হবে ব্যয়বহুল।

লায়লা, শাহেনশাহ ও প্রিয়া

শামীম আহমেদ রনি বলেন, ‘শাহেনশাহ’ হবে একটি আধুনিক সিনেমা। মৌলিক গল্পের সিনেমা। বলিউডে অমিতাভ বচ্চনকে ‘শাহেনশাহ’ বলা হয়। এবার ‘শাহেনশাহ’ ছবি মুক্তির পরে শাকিব খানও আমাদের দেশের দর্শকের কাছে হয়ে উঠবেন ঢালিউডের শাহেনশাহ। তবে নাম ছাড়া দুই শাহেনশাহের মধ্যে কোনো মিল থাকবে না। কাজটি সঠিকভাবে শেষ প্রায় শেষ করেছি। বাকিটা মুক্তির পর হলে গিয়ে ছবি দেখলে সবাই বুঝতে পারবেন।

এ ছবির মাধ্যমে তিনি প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করছেন রোদেলা জান্নাত। শেষদিনে শুটিং নিয়ে চ্যানেল আই অনলাইনকে তিনি বললেন, এন্ড ক্লাইম্যাক্সের শুটিং হচ্ছে। ছবির টুইস্ট যেখানে, ঠিক সেই দৃশ্যের কাজ চলছে। ‘শাহেনশাহ’কে স্যাকরিফাইস করবে প্রিয়া নাকি লায়লা সেটা নির্ধারণ হবে এই দৃশ্যে। কে তাকে পেল এখান থেকে জানা যাবে। এখন বলতে চাইনা কে ‘শাহেনশাহ’কে পাবে। জানতে হলে ছবি দেখতে হবে।

শাহেনশাহ ছবির মহরত

৫ সেপ্টেম্বর ঢাকার অভিজাত হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘শাহেনশাহ’ ছবির মহরত অনুষ্ঠান। সবকিছু গুছিয়ে ২৩ অক্টোবর থেকে এফডিসিতে শুরু হয় ‘শাহেনশাহ’র নির্মাণ কাজ। ছবিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, উজ্জ্বল,আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

Reneta

শাহেনশাহ’র ডিজিটাল কনটেন্ট পার্টনার হিসেবে থাকছেন লাইভ টেকনোলজিস। নির্মাতার রনির ইচ্ছে, আগামী বছর ভালো কোনো উপলক্ষে হাই ভোল্টেজ ধামাকা ‘শাহেনশাহ’ দর্শকদের কাছে পৌঁছে দেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুসরাত ফারিয়ারোদেলা জান্নাতলিড বিনোদনশাকিব খানশাপলা মিডিয়াশাহেনশাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্যারিসে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি ও যান চলাচল বিঘ্ন

জুলাই ১৩, ২০২৬

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT