চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ শপথ নিবেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ২০, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিবেন ডোনাল্ড ট্রাম্প। নতুন প্রেসিডেন্টের শপথ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠান শেষ হবে আজ রাতে। এর আগে সকাল থেকেই দায়িত্ব গ্রহণ করবেন হোয়াইট হাউসের। এদিকে ক্ষমতা গ্রহণের আগেই শুরু হয়েছে ট্রাম্প বিরোধী আন্দোলন।

বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার বিদায় ও নতুন প্রেসিডেন্ট এর ক্ষমতা গ্রহণ উপলক্ষে দুই দিনের অনুষ্ঠান শুরু হয়েছে বৃহস্পতিবার। লিংকন মেমোরিয়াল হলে ‘ভয়েস অব দ্য পিপল’ নামে দিনব্যাপী পাবলিক কনসার্ট দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পাশাপাশি আর্লিংটন জাতীয় কবরস্থানে ট্রাম্প ও পেন্স সম্মান জানান জাতীয় বীরদের।

শুক্রবার সকালে হবু প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট নিজ নিজ পরিবারসহ হোয়াইট হাউসের কাছে সেইন্ট এপিসকোপাল চার্চে প্রার্থনার পর ক্যাপিটল হিলের পশ্চিম পাশে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।

Banglabid

দুপুরে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্ট। শপথ অনুষ্ঠানে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের ব্যবহৃত বাইবেল এর সঙ্গে ১৯৫৫ সালে সানডে স্কুল গ্রাজুয়েশেনে মায়ের দেয়া বাইবেলও ব্যবহার করবেন ট্রাম্প। এরপর দিবেন উদ্বোধনী বক্তব্য।

মধ্যাহ্নভোজের পর বিকেলে ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউস পর্যন্ত পেনসিলভেনিয়া এভিনিউয়ের ২ দশমিক ৪ কিলোমিটার পথের প্যারেডে অংশ নেবেন ট্রাম্প ও পেন্স।

প্যারেডে অংশগ্রহণ করবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যসহ হাইস্কুল ও ইউনিভার্সিটি মার্চিং ব্যান্ড, পুলিশ সদস্য এবং একটি ট্রাক্টর ব্রিগেড এর ৮ হাজার সদস্য।

Reneta

রাতে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও তাদের স্ত্রীরা তিনটি উদ্বোধনী বল পার্টিতে অংশগ্রহণ করবেন ও সব ধর্ম বিশ্বাসের মানুষের উপস্থিতিতে জাতীয় প্রার্থনায় অংশ নেবেন।

এদিকে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের দিনেই শুরু হয়েছে তার বিরুদ্ধে বিক্ষোভ। ওয়াশিংটনে ট্রাম্পকে ফ্যাসিস্ট বলে বিক্ষোভ করেছে এক দল।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রান খরা কাটিয়ে সৌম্যের প্রথম টেস্ট ফিফটি

পরবর্তী

বজ্রপাত ঠেকাতে দশলাখ তালগাছ

পরবর্তী

বজ্রপাত ঠেকাতে দশলাখ তালগাছ

মডেল অর্ণবকে বিয়ে করছেন সঙ্গীতশিল্পী পূজা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT