চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ নয় বুধবার আসছে পেঁয়াজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ন ১৯, নভেম্বর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

দ্রুত সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে মিশর থেকে কার্গো বিমানে মঙ্গলবার বাংলাদেশে পেঁয়াজ আসার কথা থাকলেও শেষ পর্যন্ত আসছে না। বুধবার আসবে বলে জানা গেছে। বিমান ও কাস্টমস সূত্রে এ তথ্য জানা গেছে।

কাস্টমস সূত্র জানায়: পেঁয়াজ আসার সাথে সাথেই খালাস করার জন্য কাগজপত্রসহ সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। আজ সন্ধ্যানাগাদ আসার ধারণা করা হলেও শেষ পর্যন্ত তা আসছে না। তবে মধ্যরাতের পরে আসতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কাস্টমস হাউজের কমিশনার মোয়াজ্জেম হোসেন চ্যানেল আই অনলাইন-কে বলেন: আজ আর আসছে না পেঁয়াজ। তবে আজ রাত ১২ টার পর বিমান ল্যান্ড করতে পারে। কার্গো বিমানে আসা পেঁয়াজ হয়তো বুধবারে পাওয়া যাবে।

এয়ার ট্রাফিক সূত্রেও জানা গেছে, আজ কোনো কার্গো বুকিং নাই। এ ধরনের কার্গোর ক্ষেত্রে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে তাদের ক্লিয়ারেন্স নিতে হয়। তাই বিমানে আসলে তারা আগে জানবে। কিন্তু দুপুর পর্যন্ত এ বিষয়ে তারা কোনো তথ্য পাননি।

গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছিলেন: এখন পেঁয়াজ নিয়ে একটা সমস্যা চলছে। এই সমস্যা যাতে না থাকে সেজন্য কার্গো ভাড়া করে আমরা এখন পেঁয়াজ আনা শুরু করেছি। কিছুদিনের মধ্যে বিমানে পেঁয়াজ আসা শুরু হবে। এখন পেঁয়াজ বিমানেও উঠে গেছে, কাজেই আর চিন্তা নাই। সেই ব্যবস্থাও আমরা করে দিচ্ছি।

এরপর বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল মঙ্গলবার কার্গো বিমানে পেঁয়াজের প্রথম চালান আনবে এস আলম গ্রুপ।

Jui  Banner Campaign
ট্যাগ: কার্গোপেঁয়াজবিমান
শেয়ারTweetPin

সর্বশেষ

পেনাল্টি হাতছাড়া, শীর্ষ হারাল বার্সা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিচার শুরু আজ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীর শপথ, তারেক রহমানের নতুন যাত্রা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT