চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ থেকে শারীরিক উপস্থিতিতে চলবে নিম্ন আদালত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৩ পূর্বাহ্ণ ২০, জুন ২০২১
- সেমি লিড, আদালত
A A

আইনজীবীদের দাবির মুখে করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেই আজ রোববার থেকে শারীরিক উপস্থিতিতে দেশের অধস্তন দেওয়ানী ও ফৌজদারী আদালত এবং ট্রাইব্যুনালসমূহে স্বাভাবিক বিচার কার্যক্রম পরিচালিত হবে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল
মো: আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অধস্তন সকল দেওয়ানী ও ফৌজদারী আদালত এবং ট্রাইব্যুনালসমূহে আগামী ২০ জুন হতে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে। তবে স্থানীয় প্রশাসন কর্তৃক কোনো জেলা সদর কিংবা মহানগরে কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে চলাচলে বিধি-নিষেধ জারি হলে সংশ্লিষ্ট জেলা বা মহানগরের দেওয়ানী ও ফৌজদারী আদালত এবং ট্রাইব্যুনালসমূহে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও জরুরী দরখাস্ত শুনানি করা যাবে।’

এছাড়া দেওয়ানী ও ফৌজদারী মামলায় যে ক্ষেত্রে আদালতে পক্ষগণের উপস্থিতির আবশ্যকতা নেই সেক্ষেত্রে পক্ষগণের পরিবর্তে সংশ্লিষ্ট আইনজীবী আদালতে হাজিরা দাখিল করবেন। জামিন শুনানি এবং আমলি আদালতে ধার্য তারিখে হাজিরার জন্য কারাগারে থাকা অভিযুক্ত ব্যক্তিকে কারাগার হতে প্রিজনভ্যান বা অন্য কোনভাবে আদালত প্রাঙ্গণে বা এজলাস কক্ষে হাজির করার আবশ্যকতা নেই।

এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘আদালতের বিচারিক কর্মঘণ্টার প্রথম ভাগে (সকাল ৯:৩০ হতে দুপুর ১:১৫ পর্যন্ত) সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক/আপীল/রিভিশন/রিভিউ শুনানী এবং দ্বিতীয় ভাগে (দুপুর ২ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত) জামিন সংক্রান্ত বিবিধ মামলা, জামিনের দরখাস্ত ও অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তসহ অন্যান্য দরখাস্ত শুনানী করতে হবে। আর আদালত প্রাঙ্গণ এবং এজলাস কক্ষে সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট বিভাগের নিদের্শনা প্রতিপালন করতে হবে।’

এর আগে করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে দেশের অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালগুলোতে অতি জরুরি বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য ভার্চুয়াল আদালতের কার্যক্রম চলে। তবে সম্প্রতি শারীরিক উপস্থিতির মাধ্যমে আদালত পরিচালনার দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন আইনজীবী সমিতিতে আন্দোলন ও মানববন্ধন করেন আইনজীবীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীআদালতবিচারকবিচারপতিসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যাচের ৬ গোলের ৪টি দিয়েও জার্মানির কাছে হারল পর্তুগাল!

পরবর্তী

স্বর্ণের দাম ভরিতে কমল ১ হাজার ৫১৬ টাকা

পরবর্তী

স্বর্ণের দাম ভরিতে কমল ১ হাজার ৫১৬ টাকা

ভার্চুয়াল মাধ্যমে চলবে হাইকোর্টের ৫৩টি বেঞ্চ

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT