চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ থেকে গ্যাসের নতুন দাম কার্যকর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ণ ০১, জুন ২০১৭
বাংলাদেশ
A A
গ্যাসের দাম

আজ বৃহস্পতিবার থেকে গ্যাসের নতুন দাম কার্যকর হচ্ছে। বিইআরসির আদেশ অনুযায়ী, এখন থেকে এক চুলার জন্য ৯০০ টাকা ও দুই চুলার জন্য ৯৫০ টাকা বিল দিতে হবে।

গত ৩০ মে দ্বিতীয় ধাপে গ্যাসের মূল্যবৃদ্ধির ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ আগামী সোমবার পর্যন্ত স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত। এর ফলে ১ জুন থেকে দ্বিতীয় ধাপে আপাতত গ্যাসের মূল্যবৃদ্ধিতে কোন বাধা না থাকায় গ্যাসের দাম বাড়ানো হলো।

গত ২৮ ফেব্রুয়ারি গ্যাসের দাম বাড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ এমন আদেশ দেন।

ভোক্তা সংগঠন ক্যাবের পক্ষে প্রকৌশলী মোবাশ্বের হোসেন ২৭ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদনটি করেন। ওই আবেদনে গ্যাসের দাম বাড়ানো সংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতার উপর স্থগিতাদেশ চাওয়া হয়।

গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গৃহস্থালিতে ও গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের দাম দুই ধাপে ২২ দশমিক ৭ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়।

গণবিজ্ঞপ্তির মাধ্যমে দুই ধাপে (প্রথম ধাপ ১ মার্চ ও দ্বিতীয় ধাপ ১ জুন) গ্যাসের মূল্য বৃদ্ধির সে ঘোষণা আসে।

Reneta

এতে ১ মার্চ থেকে এক চুলা ৭৫০টাকা এবং ১ জুন থেকে ৯০০ টাকা, দুই চুলা ১ মার্চ থেকে ৮০০ এবং ১ জুন থেকে ৯৫০ টাকা করা হয়।

এর পাশাপাশি সিএনজি প্রতি ঘনমিটার ১ মার্চে ৩৮ ও ১ জুনে ৪০টাকা, আর বাণিজ্যিক ইউনিট ১ মার্চে ১৪ দশমিক ২০ ও ১ জুনে ১৭ দশমিক ০৪ টাকা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাসগ্যাসের দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT