চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ উৎপলের জন্মদিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ন ৩০, অক্টোবর ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সাংবাদিক উৎপল দাস ও ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় নিখোঁজ রয়েছেন। উৎপল দাসের আজ জন্মদিন। এই দুই ঘটনার সাথে নিজের কাছের বড় ভাইয়ের নিখোঁজ হওয়ার কষ্টবোধও জানিয়েছেন নিউজ টোয়েন্টিফোরের যুগ্ম বার্তা সম্পাদক আঙ্গুর নাহার মন্টি। নিখোঁজ বা গুমের ঘটনায় উদ্বেগ, আতঙ্ক, হতাশা প্রকাশ করে ফেসবুকে লিখেছেন তিনি।

আঙ্গুর নাহার মন্টি ফেসবুকে লিখেন,

“নিখোঁজ বা গুম সংবাদে আমি আতংকিত হই। কারণ আট বছর আগে আমাদের কাছের এক বড় ভাইও নিখোঁজ বলবো না, গুম করা হয়েছিল তাকে। ২০০৮ সালের ২৪ নভেম্বর। ওই সময় আমি যুক্তরাষ্ট্রে ছিলাম। ২৪ নভেম্বরের ওই দিনটিতে আমার ভোর হয় একটি দুঃসংবাদ পেয়ে। জানলাম, আমাদের খুব কাছের বড় ভাই আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা লিয়াকত হোসেন ভাইকে লালমাটিয়ায় তার স্ত্রীর বোনের বাসা থেকে মধ্যরাতে সাদা পোশাকের একদল লোক তুলে নিয়ে যায়। পরে কোনো আইন-শৃঙ্খলা বাহিনীও তাকে ধরে নেয়ার কথা স্বীকার করেনি। আর গত আট বছরে লিয়াকত ভাইও আর ফিরে আসেননি। আমরা জানি না, তিনি বেঁচে আছেন কিনা! এরপর তো রাজনৈতিক-অরাজনৈতিক অনেক গুম-নিখোঁজের খবর দেখে চলেছি।

গত ২০ দিন ধরে নিখোঁজ সাংবাদিক উৎপল দাস। ঘটনাটি জানার পরই ওর ফেসবুক ওয়ালে যেতেই দেখলাম একটা রিকোয়েস্ট পেন্ডিং। স্বল্প পরিচয়ের ছোট ভাইটি কবে পাঠিয়ে রেখেছিল খেয়াল করিনি। এদিকে, Maskwaith Ahsan ভাইয়ের ওয়াল থেকে জানলাম, বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ করদাতা হিসেবে খেতাবপ্রাপ্ত শিল্পপতি, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়কে গত ২৭ আগস্ট বিকেল সাড়ে চারটায় আইন শৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে কে বা কারা রাজধানী থেকে উঠিয়ে নিয়ে গেছে। কী ভয়ংকর সব সংবাদ!

আজ উৎপলের জন্মদিন। আমার বন্ধু Leena Pervin প্রশ্ন রেখেছে, সবাই মিলে রাস্তায় দাঁড়ালেও কী উৎপল ফিরে আসবে না? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। শুধু এটুকু অনুধাবন করছি, একদিন আমি নিখোঁজ হলেও শুধুই অপেক্ষার প্রহর গুনবে আমার পরিবার। বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীতে স্বজন-বন্ধুর সংখ্যা বাড়লেও দিন দিন তাদের প্রতি হতাশা বাড়ছেই। আমাদের নিরাপত্তায় তাদের উপর ভরসা রাখতে পারছি না। কারণ তাদেরই পরিচয় দিয়ে প্রায়ই এক একজন তরতাজা মানুষকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এরপর আর কোনো হদিস মিলছে না। তারা এর কোন সুরাহাই করতে পারছেন না। এটা কিছুতেই আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য ভাল কিছু ইঙ্গিত করে না। তাই আজ আইন-শৃঙ্খলা বাহিনীকেই উৎপল-অনিরুদ্ধকে খুঁজে, উদ্ধার করে তাদের উপর আমাদের, সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। এর কোন বিকল্প নেই!”

পূর্বপশ্চিমবিডিনিউজের জ্যেষ্ঠ সাংবাদিক উৎপল দাস ২০ দিন ধরে নিখোঁজ। পারিবারের পক্ষ থেকে জানানো হয়, সর্বশেষ ১০ অক্টোবর দুপুরে মায়ের সাথে তার শেষ কথা হয়। অক্টোবরের ১১ তারিখ থেকে উৎপল অফিসে আসেন নি উল্লেখ করে অনলাইন পোর্টালটির সম্পাদক খুজিস্তা নূর-ই-নাহারিন সাধারণ ডায়েরি করেছেন। মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন উৎপলের বাবা চিত্ত রঞ্জন দাস।

Reneta

গত ২৭ আগস্ট ব্যবসায়ী ও বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ কুমার রায় নিখোঁজ হন। রাজধানীর গুলশান থানায় এবিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গুলশান এক নম্বর এলাকা থেকে একটি গোয়েন্দা সংস্থার পরিচয়ধারী লোকজন তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার পরিবার।

Jui  Banner Campaign
ট্যাগ: উৎপল দাস
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT