পাকিস্তানের করাচিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টি- টোয়েন্টিতে বেলা ১১ টায় মাঠে পাকিস্তান নারী দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।
সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২৯ রানে হেরেছিল সালমারা। তাই সিরিজ বাচাঁতে জয়ের বিকল্প নেই টাইগারদের। এ জন্য বাড়তি সর্তকতায় বাংলাদেশের মেয়েরা।
পাকিস্তানকে কোনো প্রকার ছাড় দিতে চায় না আয়েশা, শুকতারারা। তবে পাকিস্তানও যে ছেড়ে কথা বলবে না তা প্রথম টি-টোয়েন্টির ফলই বলে দেয়।
নিজেদের মাঠে খেলা হওয়ায় ও দর্শকদের অনুপ্রেরণায় বাড়তি সুবিধা পাবে পাকিস্তানের মেয়েরা। এই ম্যাচ দিয়ে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদি পাকিস্তান নারী দলের অধিনায়ক সানা মীরের।







