দু’দিন বিরতি দিয়ে আজ আবারও শুরু হচ্ছে ‘একেএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সিজন ফোর’।
মিরপুরের হোম অব ক্রিকেটে বেলা দেড়’টায় টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী কিংস।
ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে সৌম্য সরকারের রংপুর। আর সমান ম্যাচ খেলে দু’টিতে জয় পেয়েছে সাব্বির রহমানের রাজশাহী।
দিনের অন্য ম্যাচে, সন্ধ্যা সোয়া ৬’টায় খেলবে বরিশাল বুলস এবং খুলনা টাইটান্স। ১০ পয়েন্ট নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা আছে টেবিলের দু’নম্বরে। বরিশালের অবস্থান পাঁচ নম্বরে।







