চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ অপূর্বর বিয়ে, জানুয়ারিতে বিয়ে করেছেন নাজিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ন ০২, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) তৃতীয়বারের মতো বিয়ে করতে চলেছেন ছোটপর্দার তারকা অভিনেতা অপূর্ব। রাতে হবে বিয়ের আয়োজন। বুধবার গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন ‘বড় ছেলে’ খ্যাত এই অভিনেতা।

আর এদিনই জানা গেলো, অপূর্বর সাথে বিচ্ছেদের পর তার প্রাক্তন স্ত্রী নাজিয়া হাসানও বিয়ে সেরেছেন। গেল জানুয়ারিতে পারিবারিকভাবে হয়েছে তার দ্বিতীয় বিয়ে। গণমাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন নাজিয়া।

নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে নাজিয়া জানান, ‘অপূর্বর সাথে আনুষ্ঠানিক বিচ্ছেদের এক বছরেরও বেশি সময় পর বিয়ে করেছি আমি। সেটা পারিবারিকভাবেই।’

অদিতি জানান, ‘অপূর্বর সাথে আমার ছয় মাস সেপারেশন থাকার পর ডিভোর্স পেপারে সাইন করি। সেটা ২০১৯ সালের আগস্ট মাসে। আর আমরা ডিভোর্সের নিউজ প্রকাশ করি ২০২০ সালের মে মাসে। আমার দ্বিতীয় বিয়ের কাবিন হয় ২০২১ সালের জানুয়ারিতে।’

অদিতি যাকে বিয়ে করেছেন তিনি কর্পোরেট অঙ্গনে চাকরি করেন বলেও জানান তিনি।

অপূ্র্বের বিয়ের দিনে নিজের খবর কেনো জানাচ্ছেন জানতে চাইলে অদিতি গণমাধ্যমকে বলেন, ‘ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখলাম আমার নামে গুজব ছড়ানো হচ্ছে। আমি নাকি পরকীয়া করে বিয়ে করেছি। তাই অপূর্বের সাথে আমার কবে বিচ্ছেদ হয়েছে আর আমরা কবে বিয়ে করেছি সেটা পরিষ্কার করতেই আজ বিষয়টি গণমাধ্যমে জানালাম।’

Reneta

২০১১ সালের ১৪ জুলাই পারিবারিকভাবে অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব। তাদের ঘরে আয়াশ নামে এক পুত্রসন্তান রয়েছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ ৯ বছরের সংসার জীবনের ইতি টানেন তারা। ২০২০ সালের ১৭ মার্চ করোনা মহামারীর মধ্যে ফেসবুকে লিখে বিচ্ছেদের কথা জানান নাজিয়া হাসান অদিতি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপূর্বঅভিনয়নাজিয়ানাটকবিচ্ছেদবিয়েলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT