শবনম ইয়াসমিন বুবলী। চিত্রনায়িকা। শাকিব খানের ছবির নায়িকা। তাদের নতুন ছবি ‘রংবাজ’। শাকিব খানের সঙ্গে তাকে ঘিরে নানা আলোচনা–সমালোচনা হয়েছে। গতকাল সোমবার দুপুরে শাকিব খানের ওপর থেকে চলচ্চিত্র–সংশ্লিষ্ট ১২টি সংগঠনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এরপর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন শবনম ইয়াসমিন বুবলী। তিনি লিখেছেন—
‘শাকিব খান বাংলা চলচ্চিত্রে একটি ইতিহাস। উনি ছিলেন, আছেন, থাকবেন ইনশাআল্লাহ। কোনো অপশক্তি, ষড়যন্ত্র, চক্রান্ত তাকে দমাতে পারবে না।
যখনই তিনি জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বাংলা চলচ্চিত্রকে নিয়ে যাচ্ছেন, তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠেছে, যার প্রমাণ এর মধ্যে পাচ্ছে সবাই।
কিন্তু আমরা শিল্পীরা, সহকর্মীরা, দর্শকরা, ভক্তরা তাকে আজীবন সাপোর্ট দিয়ে যাব। আমরা আমাদের নিজেদের চলচ্চিত্রের উন্নয়নের সার্থেই কাজ করতে চাচ্ছি।
তাই আমাদের নিজেদের শিল্পীদের সম্মান করুন, পাশে থাকুন।’









