চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজীবন সম্মাননা পাচ্ছেন আতিউর রহমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ০৭, মে ২০১৮
বিনোদন
A A

ইগলু-চ্যানেল আই রবীন্দ্রমেলা ২০১৮ আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশিষ্ট রবীন্দ্র গবেষক ড.আতিউর রহমান। রবীন্দ্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা পাচ্ছেন তিনি। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন আয়োজকরা।

মঙ্গলবার (৮ মে) চ্যানেল আইয়ের চেতনা চত্বরে অনুষ্ঠিত হবে ১৩ তম রবীন্দ্র মেলা। তার আগে রবিবার দুপুরে চ্যানেল আই ভবনে আয়োজন করা হয় একটি সংবাদ সম্মেলনের। যেখানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চ্যানেল আইয়ের বার্তা প্রধান স্বাধীনতা পদক প্রাপ্ত শাইখ সিরাজ, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার সভাপতি শিল্পী তপন মাহমুদ, মেলার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইগলুর সিই.ও জিএম কামরুল হাসান, চ্যানেল আই অনুষ্ঠান বিভাগের মহাব্যবস্থাপক আমিরুল ইসলাম, রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলাম, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান প্রমুখ।

সংবাদ সম্মেলনের পর আজ সোমবার দুপুরে জানানো হয় ১৩ তম রবীন্দ্রমেলায় এবার আজীবন সম্মাননা পাচ্ছেন ড. আতিউর রহমান।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮ তম জন্মজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত মেলা চলাকালীন সময় এবার আতিউর রহমানের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানান আয়োজকরা। আজীবন সম্মাননার ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট আর উত্তরীয় তুলে দেওয়া হবে।

অতীতে এ সম্মাননা পেয়েছেন কলিম শরাফী, ড. আনিসুজ্জামান, অজিত রায়, রেজওয়ানা চৌধুরী বন্যা, আতাউর রহমান, ফাহমিদা খাতুন, সাদী মহম্মদ, আবদুল্লাহ আবু সায়ীদ এবং তপন মাহমুদের মতো গুণী ব্যক্তিত্বরা।

মেলার বিস্তারিত জানিয়ে ইগলু-চ্যানেল আই রবীন্দ্রমেলার সংবাদ সম্মেলনে শাইখ সিরাজ বলেন: ৮ মে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে ১৩তম রবীন্দ্র মেলা অনুষ্ঠিত হবে। এদিন বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গান-ছবি আঁকাসহ বিভিন্ন ধরণের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে। এবারের মেলায় শিশুদের অংশগ্রহণ বেশি থাকবে। রবীন্দ্রনাথ সংশ্লিষ্ট সংগঠন সুরের ধারা, সুর লহরী, সুরতীর্থ, উত্তরায়ণ মেলায় অংশ নেবে বলেও জানান শাইখ সিরাজ। এদিন সকাল থেকে রবীন্দ্রনাথ কেন্দ্রিক বিশেষ গানে গানে সকাল, বিশেষ তৃতীয় মাত্রা, নাটক ও সিনেমা থাকবে চ্যানেল আইয়ের পর্দায়।

Reneta

ছবি: সংগৃহিত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আতিউর রহমানচ্যানেল আইরবীন্দ্র মেলালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT