বিতর্কিত ও আলোচিত চলচ্চিত্র প্রযোজক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের বাড়িতে অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খুরশীদ আলম চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকাল পাঁচটা থেকে ওই অভিযান শুরু হয়েছে। এরই মধ্যে বিপুল পরিমাণ মদ ও ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান বলেন, `গুলশান ৫৭ নাম্বার রোডের ১১/এ বাসাটি আজিজ মোহাম্মদের নামে। তবে বাসাটির দেখাশোনা করত তার ভাই এবং বোন। বিল্ডিং এর চার নাম্বার ফ্লোরে এই ফ্ল্যাটটি।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এখানে বিপুল পরিমাণে বিদেশি মদ, সিসা সামগ্রী জব্দ কর হয়েছে। এখন এগুলো গণনা চলছে। অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।








