চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজহারের ট্রিপল সেঞ্চুরিতে রানের পাহাড়ে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ১৫, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

গোলাপি বলে দিন-রাতের টেস্টের ইতিহাসে প্রথম ট্রিপল সেঞ্চুরির মহাকীর্তি গড়লেন পাকিস্তানি ওপেনার আজহার আলী। দুবাই স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজহার আলীর অপরািজত ৩০২ রানের সুবাধে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে দাপট দেখাচ্ছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৭৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছে পাকরা। পরে শেষ বিকেলে ৬৯ রান তুলতেই ক্যারিবীয়দের এক উইকেট তুলে নিয়েছে মিসবাহ’র দল।

শুধু আমিরাতের মাঠেই প্রথম তিন শতরান নয়, আজাহারের অসাধারণ ইনিংসটা যেন গোলাপি বলে টেস্ট ক্রিকেটকেই পুরোপুরি স্বীকৃতি দিয়ে দিল। গত নভেম্বরে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টেস্ট ছিল প্রথম দিন-রাতের টেস্ট। প্রথম গোলাপি বলের টেস্টও। যা তিন দিনে শেষ হয়ে যায়। সর্বোচ্চ রান ছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ২২৪। সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল ওই ইনিংসেই পিটার নেভিলের ৬৬।

পুরো ম্যাচে বোলারদের যুদ্ধে অস্ট্রেলিয়া কোনওক্রমে জিতেছিল ৩ উইকেটে। হ্যাজলউডের ৬ উইকেটের পাল্টা হিসেবে ট্রেন্ট বোল্ট নিয়েছিলেন ৫ উইকটে।

Banglabid

ওই টেস্টের পর প্রশ্ন উঠেছিল গোলাপি বলে পাঁচ দিনের ম্যাচের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু গোলাপি বল নিয়ে যাবতীয় আশঙ্কাকে যেন অমূলক প্রমাণ করে দিলেন ৩১ বছরের আজহার। পাকিস্তানের যেমন এটা চারশোতম টেস্ট, তেমনই তাদের ওয়ানডে ক্যাপ্টেন আজহারের এটা ৫০তম টেস্ট। যে ম্যাচে তিনি সম্প্রতি প্রয়াত হানিফ মোহাম্মদ, এ দিন দুবাই গ্যালারিতে বসে থাকা ইনজামাম-উল-হক আর এই টেস্ট চোটের কারণে না খেলতে পারা ইউনিস খানের পরে চতুর্থ পাক ব্যাটসম্যান হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করলেন।

যখন ইনিংসের ১৫৬তম ওভারের তৃতীয় বলে অফস্পিনার ব্ল্যাকউডকে কভার বাউন্ডারিতে পাঠিয়ে ২৯৮ থেকে ৩০২-তে পৌঁছান। সঙ্গে সঙ্গে ৫৭৯-৩ স্কোরে ইনিংস ডিক্লেয়ার করে দেন মিসবাহ। দু’মিনিট কম এগারো ঘণ্টা ব্যাট করে অপরাজিত আজহার ফেরেন দলের প্রথম ইনিংসের পুরোটা খেলে।

আজহার সাথে প্রথম ইনিংসে রান পেয়েছে পাকিস্তানের অন্য ব্যাটসম্যানরাও। ওপেনার সামি আসলাম ৯০, আসাদ শফিক ৬৭, অভিষিক্ত বাবর আজম ৬৯ ও অধিনায়ক মিসবাহ-উল হক অপরাজিত ২৯ রান।

Reneta

রান দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ ৬৯-১। ব্যক্তিগত ১৫ রান করে ইয়াসির শাহ’র শিকারে পরিণত হয়েছেন লেনন জনসন। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টেস্টে সিরিজের শুরুতেও চরম চাপে ওয়েস্ট ইন্ডিজ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শহীদদের শ্রদ্ধা জানালেন চীনা প্রেসিডেন্ট

পরবর্তী

ঢাকা ছাড়লেন শি জিনপিং

পরবর্তী

ঢাকা ছাড়লেন শি জিনপিং

কাশ্মিরে আবারও হামলা, এক সেনা নিহত, আহত ৮

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT