তথ্যপ্রযুক্তি

আঙুলের ছাপে সিম-রিম রেজিস্ট্রেশন শুরু

আঙুলের ছাপে সিম-রিম রেজিস্ট্রেশন শুরু

আনুষ্ঠানিকভাবে আঙুলের ছাপসহ মোবাইল সিমকার্ড নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন।

বুধবার সকালে তিনি বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি) কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

মন্ত্রী জানান, সিমের পাশাপাশি মোবাইল হ্যান্ডসেটও নিবন্ধন করতে হবে। ফেব্রুয়ারিতে শুরু হবে হ্যান্ডসেট নিবন্ধনের কাজ।

দেশের ছয়টি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের সিম নিবন্ধনের এই অনুষ্ঠানে মোবাইল সেবাখাত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিষয়:মোবাইল ফোন মোবাইল সিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…