চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগে ভাগেই মনোনয়ন ঘোষণার পরিকল্পনা আওয়ামী লীগের

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১০:৫৪ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A
আওয়ামী লীগ

বিরোধীদল নয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্তঃকলহ সামাল দিতে আসন্ন জাতীয় নির্বাচনে আগে ভাগেই মনোনয়ন ঘোষণার পরিকল্পনা রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক খাদ্য মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক।

রাজ্জাকের কাছে প্রশ্ন রাখা হয়েছিলো: সম্প্রতি দলের বিভিন্ন পর্যায়ে বিভক্তি স্পষ্ট হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, জামায়ত-বিএনপি নয় আগামী নির্বাচনে অন্তঃকোন্দলের জন্য ভুগতে হবে দলটিকে। এ বিষয়ে কি ভাবছে আওয়ামী লীগ?

জবাবে তিনি বলেন: ২০০৮ সালে জনগনের একটি বিশাল ম্যানডেট নিয়ে আমরা ক্ষমতায় আসি।দীর্ঘদিন ক্ষমতায় থাকলে প্রাপ্তি-অপ্রাপ্তির বিষয় গুলো স্বভাবতই সামনে চলে আসে।

আওয়ামী লীগ অনেক পুরানো এবং ঐতিয্যবাহী একটি দল।  আপনি দেশের এমন কোন অঞ্চল এলাকা পাবেন না যেখানো আমাদের একজন কর্মী নেই।  তারপরও দীর্ঘদিন থেকে ক্ষমতায় থাকলে এটা সমস্য তৈরী হয়ই। যে দেখা যাচ্ছে ওয়ার্ড পর্যায়ের নেতা; সে চাইবে তার এলাকায় একটা মসজিদ তৈরী হোক কিংবা রাস্তা। এতে করে এলাকায় তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। কিন্ত যখন এটা হচ্ছে না তখনই সমস্যা গুলো সৃষ্টি হচ্ছে।  এগুলো হচ্ছে তৃণমূলের সমস্যা।

আবার দেখা যাচ্ছে একটি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন পাওয়া যোগ্য ৫ থেকে ৬ জন শক্তিশালী প্রার্থী রয়েছে।  তখন অস্থিতিশীলতা তৈরী হচ্ছে। কিন্তু প্রার্থী হলেই তো চলবে না। এই ধরেন যেখানে আমাদের প্রার্থী তোফায়েল আহমেদ কিংবা শেখ সেলিম; অন্য প্রার্থী যতোই ভালো হোক দলের তাদের বাইরে মনোনয়ন দেওয়ার সুযোগ কম।

সম্প্রতি গাজীপুরের তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিনটি ইউনিয়ন পরিষদেই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর ভরাডুবির বিষয়টি তুলে ধরে আবদুর রাজ্জাকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন: এখন দল এ বিষয়ে সচেতন।  কোন ব্যক্তির কারণে দলের ক্ষতি হবে এটা মেনে নেওয়া হবে না।

Reneta

দ্বন্দ্ব নিরসনে ১৫ সদস্যের একটি দল গঠন করা হয়েছে বলে জানান ড. আবদুর রাজ্জাক।  যারা নির্বাচনের আগে দেশের প্রতিটি জেলা সফর করে অন্তঃকলোহ নিরসনে কাজ করবে।

এছাড়াও, গতানুগতিক নির্বাচনের ঠিক আগ মুহূর্তে প্রতিটি দলের মনোনয়ন ঘোষণার রেওয়াজ থাকলেও; এবছর কিছুটা আগে ভাগেই মনোনয়ন ঘোষণার পরিকল্পনা রয়েছে দলটির। তবে, এখনই সব কিছু চূড়ান্ত না, বিষয়টি এখনও আলোচনা পর্যায়ে রয়েছে বলে জানান রাজ্জাক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগজাতীয় নির্বাচনড. আবদুর রাজ্জাকলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

স্মার্টফোন ও ইভির কাঁচামালের খোঁজে নতুন বৈশ্বিক মানচিত্র

জুলাই ২৬, ২০২৬

মেসির আরও কয়েক বছর খেলা উচিত: ডি মারিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতির আইনি সুরক্ষা ও গ্রেপ্তার দাবি বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

বাংলাদেশে ফেসবুক-ইউটিউব-গুগলের বিজ্ঞাপন বিষয়ে খসড়া নীতিমালায় কড়াকড়ি

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যেসকল ব্যক্তি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT