বাংলাদেশ

আগের ভাড়ায় ফেরার সিদ্ধান্ত জানালেন কাদের

১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে বর্ধিত নেয়া যাবে না

কাদেরের বক্তব্যের ছবি, তিনি একটি চেয়ারে বসে সংবাদ সম্মেলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরাধী দলের বা ক্ষমতাবান হলেও ছাড় পাবে না, এই বার্তা নিয়ে কাদের সংবাদ সম্মেলন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিছু শর্ত মেনে আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহন আগের নির্ধারিত ভাড়ায় চলবে- সরকারের এমন সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

করোনার কারণে গত ১ জুন থেকে শর্তসাপেক্ষে বর্ধিত ভাড়ায় গণপরিবহন চালু করেছিল সরকার। সম্প্রতি বর্ধিত ভাড়ার পরিবর্তে আগের ভাড়া কার্যকর করতে সরকারের কাছে প্রস্তাব দেয় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

সেই প্রস্তাব অনুযায়ী আগামী ৩১ আগস্টের পর গণপরিবহনে বর্ধিত ভাড়া বাদ দিয়ে আগের ভাড়া কার্যকর করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাব পাঠায়।

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর কিছুদিন পর দেশের বিভিন্ন এলাকায় দেখা যায় শর্তগুলো মানা হচ্ছে না। বিশেষ করে ঈদুল আজহার আগ থেকে সেই প্রবণতা ব্যাপকভাবে শুরু হয়।

স্বাস্থ্যবিধি না মানার পাশাপাশি অনিয়ম করে অতিরিক্ত যাত্রী ভাড়া আদায়ের অভিযোগ উঠে।

বিষয়:অতিরিক্ত ভাড়া ওবায়দুল কাদের গণপরিবহন বাসভাড়া ভাড়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…