চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগের তুলনায় ইসলামী ব্যাংকের অবস্থা ভাল: আরাস্তু খান

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৬:১৫ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৮
অর্থনীতি
A A

আমানত ও বিনিয়োগ বৃদ্ধি, খেলাপি ঋণ কমিয়ে আনাসহ সার্বিকভাবে ইসলামী ব্যাংক আগের তুলনায় ভাল অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন ব্যাংকটির নতুন চেয়ারম্যান আরাস্তু খান।

নতুন পরিচালনা পর্ষদের এক বছর পূর্তি উপলক্ষে সোমবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান, পরিচালক সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল হামিদ মিঞা প্রমুখ।

আরাস্তু খান বলেন, নতুন পর্ষদের এক বছরে ইসলামী ব্যাংকের আমানত ও পরিচালন মুনাফা ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বেশি বেড়েছে। আর উল্লেখযোগ্য মাত্রায় কমেছে খেলাপি ঋণ।

ব্যাংকের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত ইসলামী ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫ হাজার ১৩০ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ৭ হাজার ২৪৪ কোটি টাকা বেশি। অর্থাৎ এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৭ শতাংশ। একই সময়ে ৮ হাজার ৪৫৭ কোটি টাকা নতুন বিনিয়োগসহ মোট সাধারণ বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৯ কোটি টাকা। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৭ শতাংশ। যা গত বছরের চেয়ে ২ দশমিক ২ শতাংশ বেশি।
এছাড়া গত বছর খেলাপি ঋণ ছিল ৩ দশমিক ৮৬ শতাংশ। এবার তা শূন্য দশমিক ৩০ শতাংশ কমে হয়েছে ৩ দশমিক ৫৬ শতাংশ।

গ্রাহক সংখ্যা বেড়ে এক কোটি ২৫ লাখে দাঁড়িয়েছে উল্লেখ করে আরাস্তু খান বলেন, ২০১৭ সালে ইসলামী ব্যাংক আমদানি, রফতানি ও রেমিটেন্স আহরণ বাণিজ্য করেছে যথাক্রমে ৩৮ হাজার ৫০০ কোটি, ২৪ হাজার কোটি এবং ২৩ হাজার ৩০০ কোটি টাকা।

Reneta

তিনি বলেন, উল্লেখযোগ্য হারে ব্যাংকের প্রশাসনিক ব্যয় কমানো হয়েছে। গত বছরের ৩৩ শতাংশ ব্যয়কে কমিয়ে ৫ দশমিক ০৪ শতাংশে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি অধিক রেমিটেন্স আহরণে উদ্যোগ নেয়া হয়েছে।

তবে ব্যাংকটির মুনাফা সম্পর্কে জানতে চাইলে এ বিষয়ে কোনো কিছু বলা যাবে না বলে জানান আরাস্তু খান।

ঘুষের বিনিময়ে ইসলামী ব্যাংক গ্রাহকদের লোন দেয় না এমন দাবি করে ব্যাংকটির এই শীর্ষ কর্মকর্তা বলেন, এই ব্যাংক স্বচ্ছতার সাথে ঋণ বিতরন করে। ঘুষের বিনিময়ে কাউকে ঋণ বা নিয়োগ দেয় না।

শুরু থেকে ব্যাংকের পরিচালনা পর্ষদ অত্যন্ত সততার সাথে কাজ করছে মন্তব্য করে তিনি বলেন, সততার কারণে এই ব্যাংক এখন সবচেয়ে বেশি মুনাফা করতে পারছে। এ পরিষদ নিয়ে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই। বাংলাদেশ ব্যাংক কখনই এই ইসলামী ব্যাংকের হিসাব-নিকাশ নিয়ে প্রশ্ন তোলেনি।

চলতি বছরে ব্যাংকের লক্ষ্যমাত্রা কি জানতে চাইলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ভবিষ্যতে ব্যাংকের কার্যক্রম পুরোপুরি অনলাইন ভিত্তিক হয়ে যাবে। সে জন্য প্রযুক্তির উপর সবচেয়ে বেশি জোর দেয়া হবে।

অন্য এক প্রশ্নের জবাবে তারল্যের বিষয়ে ব্যাংকের এমডি আব্দুল হামিদ মিঞা বলেন, এই ব্যাংকে ভিত্তি শক্ত। কখনই তারল্য সংকটে পড়বে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামী ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT