চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগেভাগেই রিভিউয়ের প্রস্তুতি

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
৩:৩২ পূর্বাহ্ণ ২০, জুন ২০১৫
বাংলাদেশ
A A

পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আইনজীবীদের রিভিউ পিটিশনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ।

আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই শনিবার কারাগারে মুজাহিদের সঙ্গে দেখা করতে যান তার আইনজীবীরা। এ সময় তিনি আইনজীবীদের রিভিউ পিটিশনের জন্য প্রস্তুতি নিতে পরামর্শ দেন।

সকাল ১১টার দিকে মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে কেন্দ্রীয় কারাগারে যান পাঁচ জন আইনজীবী। প্রায় ১ ঘণ্টা অবস্থানের পর বেরিয়ে আসেন তারা।

মুজাহিদেরআইনজীবী শিশির মনির বলেন, যে অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, সেটা কাকে হত্যার জন্য, কোথায় কখন কাকে হত্যার জন্য তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো এই ব্যাপারটা তার বোধগম্য হয়নি।

আইনজীবীরা জানান, আপিল বিভাগে মুজাহিদের ফাঁসির সাজা বহাল থাকায় পরবর্তী করণীয় নিয়ে পরামর্শ করেছেন তারা। উনি আমাদের নির্দেশনা দিয়েছেন, এই রায়ের পূর্ণাঙ্গ কপি বের হওয়ার পরে যেন রিভিউ পিটিশনের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমরা তাদের বলেছি, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর পনেরো দিনের মধ্যে মহামান্য আদালতের সামনে রিভিউ আবেদন দাখিল করবো।

Reneta

জাতিকে মেধাশূন্য করার পরিকল্পনা ও ষড়যন্ত্র বাস্তবায়নের অপরাধে আল বদর নেতা মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন ট্রাইুব্যুনাল। আপিল বিভাগও ওই রায় বহাল রাখেন।

গত ১৬ জুন আপিল বিভাগ ওই রায় ঘোষণা করেন।

আইন অনুসারে পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে রিভিউ পিটিশন করতে পারবেন মুজাহিদ। রিভিউয়ে দণ্ড বহাল থাকলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ পাবেন তিনি। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ হলে সাজা কবে ও কীভাবে কার্যকর হবে, তা ঠিক করবে সরকার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মানবতাবিরোধী অপরাধরাজাকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬

গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT