চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুয়েরোর আইকনিক গোলের ভাস্কর্য বানাল ম্যানসিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ১৩, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

২০১২ সালের ১৩মে, ইতিহাদ স্টেডিয়ামে অনন্য এক ইতিহাস গড়তে দেখেছে ফুটবলবিশ্ব। জিতলেই মিলবে ইংলিশ প্রিমিয়ার লিগের শ্রেষ্ঠত্ব, এমন ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে শেষপর্যন্ত লড়াই করতে হয়েছিল ম্যানচেস্টার সিটিকে। অতিরিক্ত সময়ের শেষ মিনিটের গোলে সিটিজেনদের প্রথম ইপিএল শিরোপা জয়ের উল্লাসে ভাসান সার্জিও আগুয়েরো। আর্জেন্টাইন সাবেক ফরোয়ার্ডের সেই আইকনিক গোলকে স্মরণীয় করে রাখতে ভিন্নধর্মী আয়োজন করেছে সিটি।

আইকনিক সেই গোলের ১০ বছর পূর্তি উপলক্ষে ইতিহাদ স্টেডিয়ামের বাইরে আগুয়েরোর ভাস্কর্য বানিয়েছে ম্যানসিটি। শুক্রবার আর্জেন্টাইন ফরোয়ার্ডের উপস্থিতিতে ভাস্কর্য উন্মোচন করা হয়েছে।

নিজেকে ভাস্কর্যে দেখে উচ্ছ্বসিত আগুয়েরো বলেছেন, ‘অসাধারণ, বেশ খুশি লাগছে। এটি আমার জন্য বিশেষ একটা ব্যাপার। ওই মুহূর্তটা আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। ওটা আমার জীবনের সেরা মুহূর্ত। আজীবন এর স্মৃতি হৃদয়ে অক্ষত থাকবে।’

‘জানি না ওই বছর প্রিমিয়ার লিগে হারলে এখন এই অবস্থায় আসতে পারতাম কিনা। বছরটা সবকিছু পরিবর্তন করে দিয়েছে, কারণ এর পরের বছর থেকেই আমরা ট্রফি জিততে শুরু করেছি।’

আগুয়েরোর আইকনিক গোল নিয়ে উদযাপন শুধু এখানেই সীমাবদ্ধ থাকছে না। সেই টাইটেল-ক্লিনিং গোলের দশবছর পূর্তিতে নতুন প্রশিক্ষণ জার্সি পরে শ্রদ্ধা জানিয়েছে পেপ গার্দিওলার সিটি।

শ্রদ্ধায় শুধু টি-শার্টই নয়, সেদিনের ম্যাচে আর্জেন্টাইন তারকা যে বুট পরেছিলেন, সেই রং ও ডিজাইনের বুটও এনেছে সিটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পুমা। বিশেষ সংস্করণের জুতার গায়ে বিখ্যাত ওই গোলের স্বারক হিসেবে লেখা থাকছে ৯৩:২০। ১৩ মে পুমা স্টোরস এবং সিটির অফিসিয়াল দোকান থেকে জার্সি ও জুতাগুলো সংগ্রহ করতে পারবেন সমর্থকরা।

Reneta

২০১১-২১ সাল, দশ বছরের ক্যারিয়ারে সিটিজেনদের হয়ে অনেককিছু জিতেছেন আগুয়েরো। ক্লাবটির হয়ে জালের দেখা পেয়েছেন ২৬০ বার। বহুদিনের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনায় গিয়েছিলেন। কিন্তু হৃদরোগের কারণে তাকে দ্রুতই ফুটবল ছাড়তে হয়েছে। গত বছরের ডিসেম্বরে ৩৩ বছর বয়সে অবসরের সিদ্ধান্ত জানান আর্জেন্টাইন তারকা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আগুয়েরোইতিহাদম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

টিকা স্বল্পতার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই মাস পর হরমুজ প্রণালি অতিক্রম করেছে দুটি চীনা ট্যাংকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন করা যাবে’

মে ২০, ২০২৬

ঢাকায় যুক্তরাষ্ট্রের পতাকা সম্বলিত ৫০টি বিশেষ রিকশা চালু

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT