চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আগুন-সন্ত্রাসীদের’ বিরুদ্ধে বিস্তারিত জানাচ্ছেন না প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০২ পূর্বাহ্ণ ১২, জানুয়ারি ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

মঙ্গলবার আওয়ামী লীগ সরকারের দুই বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে প্রধানমন্ত্রী ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের এবং ২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করার স্বপ্নের কথা জানিয়ে গত দুই বছরে তার সরকারের সাফল্যগাথা তুলে ধরেছেন।

প্রধানমন্ত্রীর ভাষণে সাফল্যের যে চিত্র উঠে এসেছে:- আর্থ-সামাজিক খাতে অভূতপূর্ব সাফল্য অর্জন সম্ভব হয়েছে। – সবক্ষেত্রে শৃঙ্খলা, মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস।

তার ভাষণের পর প্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন ‘জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেট্রোলবোমায় ২৩১ জন নিহত এবং ১ হাজার ১৮০ জন আহত হওয়ার তথ্য তুলে ধরেন।’

‘এছাড়া ২ হাজার ৯০৩টি গাড়ি, ১৮টি ট্রেন ও ৮টি লঞ্চে আগুন দেওয়া হয়েছিল বলে জানান তিনি।’

‘এই ২৩১ জনকে আগুনে পুড়িয়ে মারার দায়ে কতোজনকে আইনের মুখোমুখি করা হয়েছে, কতোজনকে পারা যায়নি, কেন পারা যায়নি- তার তথ্য উপাত্ত দেননি প্রধানমন্ত্রী। কোনো অপরাধমূলক ঘটনা নিয়ে রাষ্ট্র বা সরকার প্রধান অবশ্যই কথা বলবেন। কিন্তু সরকার প্রধান কেবল অপরাধের খতিয়ানই দেবেন না, সরকার সে ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছে- তাও জাতিকে জানাবেন।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আগুন সন্ত্রাসীদের’ বিরুদ্ধে রাষ্ট্রের নেয়া পদক্ষেপের বিস্তারিত জাতিকে জানাচ্ছেন না।’

শওগাত আলী সাগরের এমন স্ট্যাটাসের পর তার পোস্টে মো: আব্দুল মান্নান নামের একজন কমেন্টে বলেছেন, ‘হে ছাত্রলীগ যেগুলো মারছে সেগুলোর কথা তো নেই। হাজার কোটি টাকা পাচারের তালিকা নেই। রাত 8টা থেকে যে পৌরসভার ভোট হলো সেটাও নেই। পুলিশ যে অপকরম করছে সে হিসাব ও নেই। আমার মনে হয় আপনারা সুশীল নামের বধির।’

আসিফ শওকত নামের আরেক জন কমেন্টে বলেছেন, ‘বিরোধী দলের কর্মীদের ক্রসফায়ারে ফেলানো হয়েছে সেটার সংখ্যাও প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে নাই।’

গোলাম কবীর নামের আরেকজন লিখেছেন, ‘সরকারকে জবাবদিহিমূলক সরকার হতে হবে।সরকার জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত। ‘আগুন সন্ত্রাসী’দের কতজনকে ধরা হয়েছে, কতজনকে শাস্তি প্রদান করা হয়েছে তা আমাদের জানার অধিকার আছে, জানতে চাই। আমরা প্রবাসীরা সরকারকে যে রেমিট্যান্স দেই তা শান্তি শৃঙ্খলা রক্ষায় ব্যবহৃত হচ্ছে কিনা জানতে চাই, নাকি রেমিট্যান্সের ডলার নর্থ আমেরিকাতে হুন্ডির মাধ্যমে চলে আসতেছে বাড়ি গাড়ি কেনা জন্য তা জানতে চাই।’

ট্যাগ: প্রধানমন্ত্রী-ভাষণশওগাত আলী সাগর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর ভাষণে ‘অগ্নি-সন্ত্রাস’ ও খালেদার ‘নাকে খত’ প্রসঙ্গ

পরবর্তী

গুলশান-বনানী এলাকায় ধূমপান বিরোধী সাইন ব্যবহারে নির্দেশ

পরবর্তী

গুলশান-বনানী এলাকায় ধূমপান বিরোধী সাইন ব্যবহারে নির্দেশ

খালেদা জিয়ার সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

আবারও ঢাকা মাতাতে আসছেন পপ তারকা ওটিলিয়া

আগস্ট ২৬, ২০২৬

ভক্ত নয়, খেলোয়াড় হয়ে বাচ্চারা আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে খেলুক: বাংলাদেশ কোচ

আগস্ট ২৬, ২০২৬

শিগগিরই শুরু হবে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

আগস্ট ২৬, ২০২৬

নিষেধাজ্ঞার পরও অস্ট্রেলিয়ায় বাড়ছে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT