চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুন জ্বললে আহাজারি অতঃপর নির্বাক

হাসিনা আকতার নিগারহাসিনা আকতার নিগার
১১:২৮ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৯
মতামত
A A

পুরান ঢাকার অগ্নিকাণ্ডের ঘটনার রেশ না কাটতেই বনানীর বিশাল ভবনে দাউদাউ করে জ্বলে উঠে আগুন। যার ভয়াবহতার দৃশ্য দেখে আতংকিত হয়েছে সারাদেশের মানুষ। দীর্ঘ সময় ধরে চলে আগুন নেভানোর চেষ্টা। ফায়ার ব্রিগেড, সেনা নৌ বিমান বাহিনী মিলে প্রাণপণ চেষ্টা চালিয়ে উদ্ধার করে ভবনে আটকে পড়া মানুষদের। চারদিকে মানুষের আর্তনাদের আহাজারি। এমন সংকটময় পরিস্থিতিতে ফায়ার ব্রিগেড নিজেদের কার্যক্রম নিয়ে পড়ে বিপাকে। অনেক দুর্বলতা আর অপ্রতুলতা নিয়ে ফায়ার ব্রিগেড প্রতিবার আগুন নির্বাপণে সফল হয়। যার জন্য তাদের জানাই সাধুবাদ।

কিন্তু প্রশ্ন হলো এমন পরিস্থিতির স্থায়ী কোন সমাধান নাই কেন। পুরনো ঢাকা থেকে শুরু করে অভিজাত এলাকাতে একই অবস্থা। অপরিকল্পিত নগর ব্যবস্থাপনা যে এর জন্য দায়ী তা বারবার চোখে আঙ্গুল দিয়ে আর কতবার দেখাতে হবে প্রশাসন ও জনগণকে ।
অতীব সত্য হলো, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে না এ সমাজ। যার ফলশ্রুতিতে নিজেদের লোভাতুর চাহিদাতে দগ্ধ হয়ে মরছে মানুষ নানা ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাতে।

হতাহত মানুষদের নিয়ে হা হুতাশ থাকে কদিন। এরপর ভুলে যায় দেয়ালের পর দেয়াল ঘেঁষে গড়ে উঠা ভবনগুলো যে মরণ ফাঁদ। কোন নিয়ম নীতি মেনে তৈরি হয় না এখানে ইমারত। এমন কি নিজের ঘরের সামনে রাস্তার জন্য ও এক ইঞ্চি জায়গা ছাড় দিতে নারাজ। অথচ কোন যাদুতে তারা রাজউকের অনুমোদন পায় ইমারত নির্মাণের সেটাই বড় প্রশ্ন।

আবার অপরিকল্পিত এ শহরে আবাসিক এলাকাতে রাসায়নিক কারখানা, হোটেল, অফিস ব্যবসা চলে অবাধে। বিশাল বিপদজনক কোন কারখানা বা হোটেলের উপরে বাস করে মানুষ। এসব জায়গাতে যখন কোন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন তদন্ত কমিটি গঠন থেকে শুরু করে অনেক বিষয় আলোচনাতে আসে। দায়িত্ববান ব্যক্তিরা খুব উচ্চস্বরে বলে, ‘অনিয়মকারীকে ছাড় দেয়া হবে না। ‘ কিন্তু আজ পর্যন্ত কজন ব্যক্তি অনিয়মের কারণে শাস্তি পেয়েছে তা অজানা।

কথায় বলে ‘ যত গর্জে তত বর্ষে না।’ ক্ষমতাধরদের কাছে অসহায় জনগণ। এফ আর ভবনের মালিক ২২ তলা ভবনটি নির্মাণ করেছে কিন্তু অগ্নি নির্বাপণের কোন ব্যবস্থা রাখেনি। তার এত বড় অনিয়মের জন্য যে পরিবার তাদের আপনজনদের হারালো তার দায় কে নিবে। বিল্ডিং কোডের ব্যত্যয় ঘটিয়ে যে ইটের শহর ঢাকা এখন তা বলার অপেক্ষা রাখে না। এসব অনিয়মের বিশাল ভবনকে গুড়িয়ে দিয়ে সুপরিকল্পিত নগর গড়ে তোলার পদক্ষেপ নিতে পারবে না এ দেশ আর। তাই আগুন লাগার পর যতই কঠিন সিদ্ধান্তের কথা বলা হয় তার প্রতি আস্থা রাখতে পারে না জনগণ।

বনানীর বাতাসে সপ্তাহান্তে সরে যাবে পোড়া লাশের গন্ধ। আর সে সাথে ফাইল বন্দি হবে সকল তদন্ত ও পদক্ষেপ। কেবল স্বজন হারানো প্রিয়জনরা বয়ে বেড়াবে দগ্ধ স্মৃতি।

Reneta

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অগ্নিকাণ্ডফায়ার সার্ভিসবনানী-আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT