চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুনে ম্যাচে টাইব্রেকারে বাঁচল নয়জনের চেলসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

এফএ কাপের তৃতীয় রাউন্ডে নরউইচ সিটির বিপক্ষে জিততে টাইব্রেকার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে চেলসিকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার আগে অতিরিক্ত সময়ে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় চেলসির দুইজনকে!

১১৭তম মিনিটে শেষ মুহূর্তের টানটান উত্তেজনার সময় বাজেভাবে ফাউল করায় দ্বিতীয় হলদুকার্ড দেখে মাঠ ছাড়েন পেদ্রো। তিন মিনিট বাদে মোরাতাকে একইভাবে মাঠের বাইরে যেতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারবার বাঁশি বাজাতে থাকেন রেফারি। খেলা গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। সেখানে ৫-৩ ব্যবধানে জয় পায় চেলসি।

এর আগে উইলিয়ানের একটি পেনাল্টি আবেদনে সাড়া না দেয়ায় রেফারির উপর খেপে যায় চেলসির খেলোয়াড়রা। দলটির কোচও ম্যাচে শেষে রেফারিকে ধুয়ে দিয়েছেন। সঙ্গে সমালোচনা করেছেন ভিডিও রেফারি প্রযুক্তির।

ম্যাচটি প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়েছিল। দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে কেনেডির ক্রস ধরে বাঁদিকের বারের খুব কাছ থেকে বাঁপায়ের শটে চেলসিকে এগিয়ে দেন মিচি বাতসুআই।

নরউইচ ম্যাচে ফেরে (৯০+৪)তম মিনিটে। টিম ক্লোজের দারুণ একটি ক্রসে বক্সের মাঝ থেকে হেড করে জাল খুঁজে নেন জামাল লুইস। ম্যাচে সমতা আসায় চেলসির খেলোয়াড়রা উত্তেজিত হয়ে পড়েন। পরিণাম দুই লালকার্ড। ভাগ্য আবার তাদের দিকে ফিরে তাকায় ওই টাইব্রেকারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফএ কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬

এখনও ফিফার প্রতিশ্রুত টাকা পায়নি আয়োজক শহরগুলো, চাপে ফিফা

আগস্ট ৫, ২০২৬

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT