চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুনে ক্ষতিগ্রস্ত মাঠকর্মীদের পাশে মুমিনুল-সোহানরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৬ অপরাহ্ন ১৩, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

বিকেএসপিতে গত সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে যখন সেঞ্চুরির পথে মুমিনুল হক, তখন আগুনে পুড়ছিল মাঠকর্মীদের ঘর। সেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে ম্যাচে অংশ নেয়া দুদল, মুমিনুলের হকের পূর্বাঞ্চল ও নূরুল হাসান সোহানের দক্ষিণাঞ্চল।

গত মঙ্গলবার পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল ম্যাচের প্রথমদিন চা বিরতির সময় বিকেএসপির চার নম্বর মাঠ সংলগ্ন বাউন্ডারি দেয়ালের বাইরে আগুন লাগে। আগুনে পুড়ে যায় মাঠকর্মীদের তিনটি ঘর। ম্যাচটি শুক্রবার শেষ হয়। শনিবার আগুনে ক্ষতিগ্রস্তদের ১ লাখ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয় পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল।

বিষয়টি নিশ্চিত করেছেন বিকেএসপিতে কর্মরত বিসিবির কিউরেটর নূরুজ্জামান নয়ন। মাঠকর্মীদের পক্ষ থেকে ক্রিকেটারদের ধন্যবাদ জানান তিনি, ‘মাঠের ক্রিকেটারদের সঙ্গে গ্রাউন্ডসম্যানদের দারুণ একটি সম্পর্ক রয়েছে। আগেও দেখেছি, ক্রিকেটাররা তাদের নানাভাবে সাহায্য করে। এখনতো আগুনে পুড়ে যাওয়ার মত ঘটনা। এই শীতেই টাকাটা তিনটি পরিবারের জন্য অনেক বড় উপকারে আসবে। আমি গ্রাউন্ডসম্যানদের পক্ষ থেকে খেলোয়াড়দের ধন্যবাদ জানাই।’

আগুন লাগার সময় ধোয়া ও মানবিক দিক চিন্তা করে খেলাও বন্ধ রেখেছিলেন দুই দলের ক্রিকেটাররা।

Jui  Banner Campaign
ট্যাগ: বিসিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের জেরে বঙ্গভবন কর্মকর্তা আটক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT