চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগাম সম্মেলনের কথা ভাবছে আওয়ামী লীগ

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
১০:৪৯ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A
আওয়ামী লীগ-ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন

সরকার পরিচালনায় গত ১০ বছরের সাফল্যে দলকে আরও সুসংহত এবং সাংগঠনিক ভিত্তি মজবুত ও অভ্যন্তরীণ কোন্দল দূর করতে আওয়ামী লীগের আগাম সম্মেলনের সম্ভবনা রয়েছে।

আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতার সাথে কথা বলে এমন আভাস পাওয়া গেছে। তারা জানিয়েছেন, অক্টোবরের বদলে আগামী এপ্রিল কিংবা মে মাসে সম্মেলন হতে পারে।

আওয়ামী লীগ নেতারা বলছেন: তৃণমূল আওয়ামী লীগকে আরো বেশি সংগঠিত এবং ঐতিহ্য ফিরিয়ে আনতে এবার আগেভাগেই সম্মেলন করার কথা ভাবছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর দিন ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের চার সদস্যের একটি প্রতিনিধি দল দলীয় সভাপতির সঙ্গে দেখা করতে গণভবনে গেলে সেখানেই সম্মেলনের জন্য প্রস্তুতি নেওয়ার বিষয়ে নির্দেশনা দেন শেখ হাসিনা।

অবশ্য তারা বলছেন, ইতিপূর্বেই আগামী সম্মেলনের বিষয়টি আলোচনায় ছিল। জাতীয় নির্বাচনের আগেই দলীয় সভাপতি এ বছর মার্চে সম্মেলনের জন্য প্রস্তুতি নিতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা দিয়ে রেখেছিলেন।

তবে আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে: মার্চ নয় বরং এপ্রিল কিংবা মে’তে সম্মেলন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেননা মার্চ মাস জুড়ে সারাদেশে উপজেলা পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও বর্তমান সরকারের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন: গণতান্ত্রিক প্রক্রিয়া মেনেই আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে সেটা কখন হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন দলীয় সভাপতি।

Reneta

তিনি বলেন: বাঙালির সব অর্জন আওয়ামী লীগের হাত ধরে এসেছে। এখন আমাদের নতুন রাজনৈতিক প্রজন্ম তৈরি করতে হবে। তা না হলে আমরা ঐতিহ্য হারাবো।

এবারের সম্মেলনে সভাপতি ছাড়া নেতৃত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। কেননা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একাধিক দলীয় ফোরামে ঘোষণা দিয়েছেন: নতুনদের রাজনীতি করার সুযোগ করে দেবেন।

২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই হিসেবে এবছর অক্টোবরে পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগসম্মেলনসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

সর্বস্তরের শ্রদ্ধার জন্য আজ ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

জুলাই ৬, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

জুলাই ৬, ২০২৬

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT