চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী ২৬ মার্চ থেকে ঢাকা-শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেন চলবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৭ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

২০২১ সালের ২৬ মার্চ থেকে ঢাকা থেকে ভারতের শিলিগুড়িতে নতুন যাত্রীবাহী ট্রেন চালালো হবে।
সোমবার রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলামের সঙ্গে তার দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সাক্ষাৎ করতে আসলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে আগামী ১৭ ডিসেম্বর বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ি অংশের মধ্যে নতুন রেল যোগাযোগ উদ্বোধন করবেন এ বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

এ সময় জানানো হয়, উদ্বোধন উপলক্ষে একটি খালি ওয়াগণ চিলাহাটি থেকে হলদিবাড়ি যাবে। পরবর্তীতে মালবাহী ট্রেন এই রুটে চালানো হবে। রেলপথ মন্ত্রী ঢাকা-শিলিগুড়ি নতুন ট্রেন চালানোর পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য হাইকমিশনারকে অনুরোধ জানান।

এ সময় বাংলাদেশে চলমান ভারতীয় অর্থায়ন এলওসি এর অধীনে যে সকল প্রকল্প চলমান ও আগামীতে কাজ হবে সে বিষয়ে আলোচনা হয়।

বিশেষ করে খুলনা-মংলা রেল লাইন, ঈশ্বরদীতে আইসিডি নির্মাণ, বগুড়া-সিরাজগঞ্জ নতুন রেলপথ নির্মাণ, যশোর থেকে সাতক্ষীরা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ, সৈয়দপুরে একটি আধুনিক কারখানা প্রতিষ্ঠা করার বিষয়ে আলোচনায় উঠে আসে।এর পাশাপাশি সিরাজগঞ্জে একটি অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো (আইসিডি) নির্মাণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এর সুফল সম্পর্কে উভয় পক্ষ আলোচনায় তুলে ধরেন।

রেলপথ মন্ত্রী জানান, ২০২২ সালের শেষের দিকে ঢাকা থেকে কক্সবাজার নতুন ট্রেন চালো হবে।

Reneta

তিনি বলেন, ডাবল লাইন ছাড়া রেলপথের উন্নয়ন ঘটানো সম্ভব নয়, কাজেই সারাদেশের গুরুত্বপূর্ণ লাইনগুলোকে ডাবল লাইনে উন্নত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রেলমন্ত্রীহাইকমিশনার
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT