বাংলাদেশ

আগামী ২২ দিন ইলিশ ধরা, বিক্রি বন্ধ

আগামী ২২ দিন ইলিশ ধরা, বিক্রি বন্ধ

ইলিশ প্রজনন মৌসুম উপলক্ষে রোববার থেকে আগামী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি ও মজুদে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

আর এ কারণেই গতকাল শেষ দিনে বাজারে বাজারে প্রচুর ইলিশের দেখা মেলে।

পটুয়াখালীতে ক্রেতা সমাগমের জন্য শহরে মাইকিং করে রাত ১২টা পর্যন্ত স্থানীয় নিউমার্কেটে গড়ে প্রতি কেজি ইলিশ ৪শ’ থেকে ৬শ’ টাকা দরে বিক্রি করার পাশাপাশি কয়েকশ’ মন মজুদ রাখা হয়।

জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃংখলা বাহিনীর উপস্থিতির আগেই ঐ ইলিশ সরিয়ে ফেলে মার্কেটের কয়েকজন অসাধু আড়ৎদার।

এতে প্রত্যাশা অনুযায়ী ইলিশ কিনতে না পারায় ক্ষুব্ধ হয়েছেন আগত ক্রেতারা। তবে নিষেধাজ্ঞা চলাকালে মজুদ ইলিশ বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন।

বিষয়:২২ দিন বন্ধ ইলিশ ইলিশ মাছ মা ইলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…