চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী সংসদ নির্বাচনে আরেকটি মহাজোট করবেন এরশাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ন ৩০, মার্চ ২০১৭
রাজনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী সংসদ নির্বাচনের আগে আরেকটি মহাজোট গঠন করা হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় ইসলামি মহাজোট’ নামে একটি নতুন রাজনৈতিক মোর্চার আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন এরশাদ।

তিনি বলেন, ‘আমরা আরেকটি মহাজোট করব।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আয়োজকদের উদ্দেশে এরশাদ বলেন, ‘আপনাদের মধ্যে ঐক্য নেই। যদি ইসলামি দর্শনে বিশ্বাসী দলগুলোর মধ্যে ঐক্য থাকত, তাহলে আপনারা আজ ক্ষমতায় থাকতেন।’

তিনি বলেন, ‘আমরা কী চাই? স্বাধীনতার চেতনা, ইসলামি মূল্যবোধ এবং বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী সবাইকে নিয়ে একটি জোট করতে। এর নেতৃত্ব যদি আমাকে দেন, তাহলে খুশি হব। আশা করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের আশা পূর্ণ হবে।’

এরশাদ বলেন, ‘ইসলামি মূল্যবোধ এ দেশে প্রতিষ্ঠা করতে না পারলে আমাদের কোনো মুক্তি নেই। সমাজে শান্তি আসবে না।

এর আগে সংবাদ সম্মেলনে নবগঠিত জাতীয় ইসলামি মহাজোটের আহ্বায়ক আবু নাসের ওয়াহেদ লিখিত বক্তব্য দেন। সমমনা ৩৪টি রাজনৈতিক দল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে বলে জানান তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: এইচ এম এরশাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

কততম হলেন জিএম কাদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটকীয় জুটিতে কানাডাকে হারাল আরব আমিরাত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রোমান্সের বিবর্তন: দশ দশকের সেরা দশ ছবি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘প্রিয়তমা’সহ আইস্ক্রিনের ‘ভালোবাসাবাসি’-তে যা আছে!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পেয়েও পেলেন না রাশেদ খান!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT