চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী সংসদ অধিবেশনেই প্রস্তাবিত সম্প্রচার নীতিমালা উত্থাপিত হবে: তথ্যমন্ত্রী

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১:৩১ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অাগামী সংসদ অধিবেশনেই প্রস্তাবিত সম্প্রচার নীতিমালা উত্থাপিত হবে। দীর্ঘ দুই বছর কাজের পর এখন নীতিমালাটি মন্ত্রীসভায় তোলা হবে। নীতিমালাটি পার্লামেন্টে নিয়ে যাওয়ার প্রস্তুতি পর্বে রয়েছে। যা পার্লামেন্টে পাসের পর আইনে পরিণত হবে। আমরা আশা করছি আগামী অধিবেশনে সম্প্রচার আইন পার্লামেন্টে দিতে পারবো।

রোবাবর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।

তিনি বলেছেন: আশা করছি আগামী অধিবেশনেই সম্প্রচার আইন পাশ হবে।  সেই সঙ্গে একটি সম্প্রচার কমিশন গঠন করা হবে। সম্প্রচার কমিশন প্রসারমাণ ইলেক্ট্রনিক মিডিয়া ও গণতন্ত্রের উত্তরণে ভূমিকা রাখবে। সম্প্রচার কমিশন ছাড়পত্র দেবে আবার বাতিলের এখতিয়ার রাখবে। এটি একটি আধা-বিচারিক সংস্থা হবে। তথ্য কমিশন গঠনের পর এ বিষয়টি তথ্যমন্ত্রণালয় আর সরাসরি দেখবে না।

সরকার সাইবার অপরাধ দমন আইন করতে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেছেন: সাইবার অপরাধ দমন আইন যুগের চাহিদা এটা করবোই। গণমাধ্যম এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি পুরো বাংলাদেশকে একটা কাচের ঘরে পরিণত করছে। সব কিছু দেখা যায়। এই কাচের ঘরে রাষ্ট্র যেমন থাকবে তেমনই অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যক্তি জীবনের গোপনীয়তা থাকবে। সরকার এগুলোর সুরক্ষা নিশ্চিত করতে চাই।

বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন: দুই বছর পর নির্বাচন।  অংশগ্রহণমূলক পরামর্শের ভিত্তিতে, ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।। এরই মধ্যে, নির্বাচন কমিশন সম্পর্কে বিএনপি এবং তার কতিপয় শরিক দল আপত্তি উত্থাপন করেছে। যদিও তারা, এই নির্বাচন কমিশনের অধিনে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে মত দিয়েছে। তারা এখন নির্বাচন বর্জনের হুমকি দিচ্ছে। নির্বাচন বর্জনের হুমকি গণতন্ত্রকে জিম্মি করার হুমকি। এটা করতে দেওয়া হবে না।

বিএনপি আগুন সন্ত্রাসে লিপ্ত অভিযোগ করে ইনু বলেন: বিএনপি দেশের সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে। সবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বেশ কিছু মামলায়ও জড়িয়ে গেছেন। এ মামলার গুলোর আদালতে বিচার চলছে এবং সেগুলো শেষ পর্যায়ে। এতো সমালোচনার পরও তারা জোট থেকে জামায়াতকে বাদ দেয়নি। রাজনৈতিক বন্ধুত্ব অব্যাহত রয়েছে।

Reneta

বিএনপির সহায়ক সরকারের প্রস্তাব কার্যত নির্বাচন ভন্ডুল করার ক্ষেত্র তৈরির চক্রান্ত ছাড়া আর কিছু না। খালেদা জিয়া ও বিএনপি মামলা থেকে রেহাই পেতে সরকারের সঙ্গে দর-কষাকষির ক্ষেত্র তৈরি করতে এসব প্রস্তাবের কথা বলছে বলে মনে করেন হাসানুল হক ইনু।

ওয়েজ বোর্ড সংক্রান্ত প্রশ্নে জবাবে মন্ত্রী বলেছেন,‘পরবর্তী যে ওয়েজ বোর্ড করা হবে সেখানে অবশ্যই ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদিকদের অন্তর্ভূক্ত করা হবে। এর অন্যথা হবে না।’

এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন দাবি, তথ্যপ্রযুক্তি আইনের কালোধারা রোধ, সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনুসাইবার অপরাধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপেক্ষা করি, যখন আবার তোমার সঙ্গে থাকব

পরবর্তী

রাজু আলীমের চারটি বইয়ের মোড়ক উন্মোচন

পরবর্তী

রাজু আলীমের চারটি বইয়ের মোড়ক উন্মোচন

কারণে অকারণে গানটি ইউটিউবে দেখা হয়েছে এক 
লাখের বেশিবার।

পাঁচ দিনে মিনারের ‘কারণে অকারণে’ দেখেছে এক লাখ দর্শক

সর্বশেষ

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের ফুটবলে মেয়েরা এগিয়ে: নারী এমপিরা বিশ্বকাপে কে কার সমর্থক

জুলাই ১৯, ২০২৬

স্কালোনিকে এখন সর্বকালের সেরা কোচ বলা যেতে পারে?

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT