চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী বাজেটে ইন্টারনেটে ভ্যাট কমানোর আশ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী বাজেটে ইন্টারনেট ব্যবহারের ওপর বিদ্যমান ভ্যাট কমানোর আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী বেসিস সফট এক্সপো-২০১৮’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার ইন্টারনেট ব্যবহারের ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের আবেদন জানান।

Banglabid

পরে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরের বাজেটে ইন্টারনেট ব্যবহারের ওপর ভ্যাট কমানোর বিষয়ে বিবেচনা করা হবে।

চলতি মাস থেকেই আগামী বাজেটের কাজ শুরু হয়েছে জানিয়ে মুহিত বলেন: ‘এই বাজেটে দেশে উৎপাদিত পণ্য থেকে ২০ শতাংশ রাজস্ব আদায় করা জরুরি হয়ে পড়েছে। কারণ বাজেটের আকার বড় হলে সরকারি সেবা বৃদ্ধি পায়, মানব সম্পদের উন্নতি হয় ও ব্যক্তিগত সামর্থ্য বাড়ে। এজন্য সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।’

এ সময় মোস্তাফা জব্বারকে উদ্দেশ্য করে আবুল মাল আবদুল মুহিত বলেন: ‘বিশ্বের উন্নত দেশের মতো আমাদের দেশে আইসিটি নিয়ে কাজ করার বিশেষ কোনো শহর নেই। যেখানে বসে যুবকরা বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করবে। এ ধরনের একটি শহর তৈরি করা যায় কি না তা বিবেচনা করা দরকার।’

Reneta

প্রযুক্তি ব্যবহারের শুরুর কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী বলেন: ‘অনেক বছর থেকেই বাংলাদেশ প্রযুক্তির বাইরে ছিল। ১৯৯৭ সালে তৎকালীন অর্থমন্ত্রী এস এম কিবরিয়া কম্পিউটার, ল্যাপটপ আমদানিতে শুল্ক ফ্রি করে দেয়ার পর থেকে শুরু হয় এসব পণ্যের ব্যবহার।’

মোস্তাফা জব্বার বলেন: ‘ইন্টারনেট ব্যবহারে থ্রী জি থেকে ফোর জি সেবায় উন্নীত করায় মোবাইল অপারেটরগুলো ১১০ টাকা পর্যন্ত সিম রিপ্লেসমেন্ট ফি নিচ্ছে। তারা বলছে, এটা এনবিআরের ভ্যাট। এ ফি প্রত্যাহার করা উচিত।’

দেশীয় শিল্প বিকাশের জন্য তিনি বলেন: ‘সরকারি অফিসের জন্য কম্পিউটার, ল্যাপটপ জাতীয় যেসব পণ্য আমদানির জন্য বিদেশিদের টেন্ডার দেয়া হয় তা না দিয়ে দেশীয় উৎপাদনকারীদের মাধ্যমে সরবরাহ করা দরকার।’

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত বেসিস সফট এক্সপো-২০১৮ চলবে রোববার পর্যন্ত।

ইন্টারনেট স্যাটেলাইট‘ডিজাইনিং দ্য ফিউচার’- এ স্লোগান নিয়ে শুরু হওয়া তথ্যপ্রযুক্তির বৃহত্তম প্রদর্শনী সফট এক্সপোতে এবার প্রায় ২০০ দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিষ্ঠানের পণ্য এবং সেবা প্রদর্শন করছে।

অনুষ্ঠানে জানানো হয়, প্রদর্শনীতে এলাকাকে সফটওয়্যার সেবা প্রদর্শনী জোন, উদ্ভাবনী মোবাইল সেবা জোন, ডিজিটাল কমার্স জোন, আইটিইএস ও বিপিও জোনে ভাগ করা হয়েছে।

এছাড়া থাকছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সেমিনার, আইটি জব ফেয়ার, ইনোভেশন জোন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, এক্সপোর আহ্বায়ক মোস্তাফিজুর রহমান। সমাপনী বক্তব্য দেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থমন্ত্রীইন্টারনেটবাজেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাহিত্যকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে ভালো অনুবাদকের প্রয়োজন: সেলিনা হোসেন

পরবর্তী

সরাসরি অনুষ্ঠানের মধ্যেই সন্তান জন্ম দিলেন উপস্থাপক!

পরবর্তী
রেডিও-শিশু-জন্ম

সরাসরি অনুষ্ঠানের মধ্যেই সন্তান জন্ম দিলেন উপস্থাপক!

আতঙ্কজনক পরিস্থিতির ছবি, হাতের আঙুলের ছবি, ভয়াবহতা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা!

সর্বশেষ

‘নারীদের জন্য নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত’

আগস্ট ১৮, ২০২৬

৫ শর্ট ফিল্মের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুশ্চিন্তা ও বিপদের সময়ে কুরআনের এক মহান দোয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস

আগস্ট ১৮, ২০২৬

‘একটু ধৈর্য ধরুন, বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবার ভারতের অংশ হবে’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT