চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আগামী বছরেই প্রত্যেক ইউনিয়নে অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযোগ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৮
টিপস-রিভিউ, তথ্যপ্রযুক্তি
A A

চলতি বছরে না হলেও আগামী বছরের মাঝামাঝি সময়ে দেশের প্রত্যেকটা ইউনিয়নে অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযোগ পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। টেলিটক ও বিকাশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় টেলিটকের কারিগরি সহায়তা বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার ‘পে বিল’ সেবার উদ্বোধন করেন মন্ত্রী।

মোস্তাফা জব্বার বলেন, লোকসানে ধারায় অনেক বদনাম হয়েছিল টেলিটকের। কিন্তু আমি আজ এখানে ঘোষণা করলাম, টেলিটক আগামীতে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে। এ বিষয়ে কিছু নীতিগত পরিবর্তন ও সিদ্ধান্ত আনা হয়েছে। আশা করি অল্পসময়ে এটা করা সম্ভব হবে।

তিনি বলেন, বাংলাদেশকে কানেকটিভিটির আওতায় আনা ছিল বড় ধরনের চ্যালেঞ্জ। তবে আমি আশা করি, বাংলাদেশের এমন কোনো ইউনিয়ন অপটিক্যাল ফাইবার সংযোগের বাইরে থাকবে না। এ বছরে না হলেও আগামী বছরের মাঝামাঝি এই কাজ সম্পন্ন হবে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষও ব্রডব্যান্ড কানেকশনের আওতায় আসবে।

Reneta

তথ্য প্রযুক্তি খাতে সরকারের সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন, সহজ ও নিরাপদ লেনদেনের জন্য সরকার সব ক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করে একটি ‘ক্যাশলেস সোসাইটি’ গড়ার চেষ্টা করছে। টেলিটকের কারিগরি সহায়তা বিকাশের মাধ্যমে পে বিলের মত ডিজিটাল পেমেন্ট এই প্রক্রিয়াকে আরো গতিশীল করবে।

এ সময় ডিজিটাল বাংলাদেশকে টিকিয়ে রাখতে ও উন্নতির দিকে এগিয়ে নিতে শেখ হাসিনাকে দরকার বলে জানান মন্ত্রী।

অনুষ্ঠানে বিকাশের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে সারাদেশের পল্লী বিদ্যুতের ২ কোটি গ্রাহক তাদের বিকাশ একাউন্টের মাধ্যমে যে কোনো স্থান থেকে যে কোনো সময় বিল পরিশোধ করতে পারবেন এবং বিদ্যুত বিলের পরিমাণও তাদের বিকাশ একাউন্টের মাধ্যমে জানতে পারবেন।

বিকাশের চীফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ বলেন, বিদ্যুৎ বিল পরিশোধের জন্য গ্রাহকদের এখন আর কষ্ট করে দূরে যেতে হবে না। ঘরে বসে নিজের বিকাশ থেকে বিল পরিশোধ করতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেলিটকডাকবিকাশমোস্তাফা জব্বার
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT