চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী পাঁচ বছরে ৮’শ কোটি ডলার ঋণ দেবে এডিবি

সাবিত খানসাবিত খান
৮:৫৫ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৬
অর্থনীতি
A A

আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৮০০ কোটি মার্কিন ডলারের বা ৬৪ হাজার কোটি টাকা ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২০১৬ থেকে ২০২০ সাল মেয়াদে বাংলাদেশ সহযোগিতা কৌশলপত্রের আওতায় এ ঋণ সহায়তা দেবে সংস্থাটি।

এর আগের পাঁচ বছরে বাংলাদেশকে ৫০০ কোটি ডলার ঋণ দিয়েছে এডিবি। সে অনুযায়ী আগামী পাঁচ বছরের জন্য সহায়তার পরিমাণ বাড়ালো এডিবি।

বুধবার রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলনকক্ষে এই সহযোগিতা কৌশলপত্রের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন বক্তব্য রাখেন। কৌশলপত্র উপস্থাপন করেন এডিবির আবাসিক প্রধান কাজুহিকো হিগুচি।

কৌশলপত্রে উল্লেখ করা হয়, আগামী বছরগুলোর জন্য রেলের সক্ষমতা ও নেটওয়ার্ক বৃদ্ধি, চট্রগ্রাম বন্দর উন্নয়ন, অর্থনৈতিক করিডোরের উন্নয়ন, জ্বালানীখাতের অবকাঠামো বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন, বিতরণ, আঞ্চলিক জ্বালানি বাণিজ্য ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার উন্নয়ন, পানি এবং নগর সেবা বাড়ানো, পানি সম্পদ ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ এবং জীবনযাত্রার মানের উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে।

অনুষ্ঠানে কাজুহিকো হিগুচি বলেন, বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের মাধ্যমে দারিদ্র দূর করছে এবং মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এডিবির নতুন কৌশলপত্রের মাধ্যমে বাংলাদেশ সরকারের নতুন আয়ের উৎস তৈরিতে কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অবকাঠামো ও জীবনযাত্রার মান্নোয়নে একসঙ্গে কাজ করবে এডিবি।

তিনি জানান, আগামী পাঁচ বছরের জন্য যে ঋণ ঘোষণা করা হয়েছে তার একটি বড় অংশ সহজ শর্তে দেওয়া হবে এবং বাকিটা লাইবর রেটের সাথে শুণ্য ৫ শতাংশ যোগ করে ঋণের সুদহার নির্ধারণ করা হবে।

Reneta

সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে এই ঋণ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন, দারিদ্র্য বিমোচনের পাশাপাশি টেকসই উন্নয়নের পথে হাঁটছে বাংলাদেশ। ৭ শতাংশের ওপরে প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের প্রবৃদ্ধি অনেক বেশি অন্তর্ভূক্তিমূলক। এই প্রবৃদ্ধিতে দেশের সবার অংশীদারিত্ব রয়েছে। বৈদেশিক ঋণ সহায়তা ব্যবহারের সক্ষমতা আগের তুলনায় বেড়েছে বলে তিনি দাবি করেন।

সচিব বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্চ। এই চ্যালেঞ্চ মোকাবেলায় আন্তর্জাতিক সংস্থাসমূহকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বেসরকারি বিনিয়োগ সম্প্রসারণে কর কাঠামোসহ অর্থনৈতিক ক্ষেত্রে অনেক সংস্কার আনা হয়েছে। পাশাপাশি অবকাঠামো উন্নয়নকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

গত পাঁচ বছরে অর্থাৎ ২০১১-১৫ কৌশলপত্রে বাংলাদেশকে ৫০০ কোটি ডলারের ঋণ সহায়তার প্রতিশ্রুতি ছিল। কিন্তু এসময় ছাড়কৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪০ কোটি ডলার।

১৯৭৩ সালে এডিবির সদস্যপদ লাভ করার পর থেকে এ সংস্থা তাদের আর্থিক সহায়তার একটি বড় অংশ বাংলাদেশকে প্রদান করে আসছে। এ যাবত বাংলাদেশকে ১৬ বিলিয়ন ডলারের অধিক ঋণ সহায়তা দিয়েছে সংস্থাটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

শামীমের ব্যাটিং উপভোগ করেছেন হৃদয়

এপ্রিল ২৭, ২০২৬
ইসমাইল সাকাব ইসফাহানি

যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোতে চারগুণ হামলার হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২৭, ২০২৬

যে কারণে টেস্ট দলে নতুন মুখ অমিত

এপ্রিল ২৭, ২০২৬

তাসকিন অটো চয়েজ, এবাদত উইকেট নেয়ার বিকল্প: বাশার

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT