বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে যে নির্বাচন আসছে তা সহজ হবে না। খুলনায় বিভাগীয় কর্মশালায় অনলাইনে যোগ দিয়ে তিনি বলেন, গত তিন মাসে যারা ভুল করেছে তাদের সঠিক পথে আনতে হবে, অনেকেই মনে করছে বিএনপি ক্ষমতায় চলে আসছে, এটা ঠিক নয়। ক্ষমতায় যেতে হলে জনগণের আস্থা অর্জন করতে হবে। রাহুল রায়ের রিপোর্ট।






