চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী তিন বছরের বিপিএল সম্প্রচারের স্বত্ব পেলো ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম

তামান্না তৃষাতামান্না তৃষা
৮:০৭ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

আগামী তিন বছরের জন্য ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল’ সম্প্রচারের স্বত্ব পেয়েছে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম। চুক্তি অনুযায়ী টেলিভিশন টিভি পার্টনার হিসেবে থাকবে গাজী টেলিভিশন এবং মাছরাঙা টেলিভিশন। রেডিও পার্টনার রেডিও ভূমি এবং রেডিও স্বাধীন। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে জানিয়েছে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম।

২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর ‘বিপিএল’র সম্প্রচার স্বত্ব ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের। চুক্তি অনুযায়ী টুর্নামেন্টের ম্যাচগুলো দেখা যাবে গাজী টিভি এবং মাছারাঙা টেলিভিশনে।

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইমপ্রেস-মাত্রা কনসসোর্টিয়ামের পরিচালক সানাউল আরেফিন এবং গাজী টেলিভিশনের প্রধান নির্বাহী আমান আশরাফ ফয়েজের উপস্থিতিতে বিসিবি’তে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নতুন স্বত্বাধিকারীর নাম।

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর সাগর বলেন, বাংলাদেশের দর্শকসহ বিশ্বব্যাপী সবাই যদি এই খেলা দেখে, অবশ্যই জিটিভি এবং মাছরাঙার পর্দায় যে ছবি তারা দেখে, সেটার প্রতি আগ্রহী হয়েই দেখবে। সবকিছু মিলে নিশ্চয়ই কারিগরি দিক থেকে আমরা ভবিষ্যতে আরও উন্নত হবো।

ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের সঙ্গে থেকে সম্প্রচারে যতটা সম্ভব উন্নতির চেষ্টা থাকবে জিটিভি এবং মাছরাঙার। ইমপ্রেস-মাত্রা কনসসোর্টিয়ামের পরিচালক সানাইল আরেফিন বলেন, আপনারা লক্ষ্য করে দেখবেন যে এর আগে আমরা বাংলাদেশ টেলিভিশন, জিটিভি এবং মাছরাঙা একই সাথে আমরা তিনটি চ্যানেলে খেলা দেখিয়েছি। সেটা আমি মনে করি যে আপ টু দ্য মার্ক।

গাজী টেলিভিশনের প্রধান নির্বাহী  আমান আশরাফ ফয়েজ বলেন, আইসিসির ওয়ার্ল্ড কাপ এর আগে আমরা দেখিয়েছি ৩জন একসাথেই। সেখানে কোয়ালিটি নিয়ে আইসিসি আমাদের প্রশংসা করেছে।

Reneta

ভবিষ্যতে বিদেশের মাটিতে বসে আরও বেশি সংখ্যক দর্শক বিপিএল উপভোগ করতে পারবে বলে জানিয়েছে বিপিএল গভর্নিং কমিটি।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ও বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেন, চ্যানেলগুলো তাদের ব্রডকাস্ট কোয়ালিটি ভালো করার জন্য কিন্তু সবসময় নতুন টেকনোলোজি ইমপ্লিমেন্ট করে।

তিন বছর বিপিএল’র ডিজিটাল পার্টনার হিসেবে কাজ করবে কনটেন্ট ম্যাটারস।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT