বাংলাদেশ

আগামী অধিবেশনে ভূমি সংক্রান্ত জটিলতা উত্থাপিত হবে

আগামী অধিবেশনে ভূমি সংক্রান্ত জটিলতা উত্থাপিত হবে

পার্বত্য শান্তি চুক্তির গুরত্বপূর্ণ অংশ ভূমি কমিশনের সংশোধিত আইন আগামী সংসদীয় অধিবেশনে উত্থাপিত হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি আজ বান্দরবানে ১৩৮ তম রাজপূণ্যাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

এ সময় তিনি বোমাং রাজার ঐতিহ্য ধরে রাখতে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন।

মন্ত্রী আরো বলেন, আদিবাসীদের সাংবিধানিক অধিকার প্রদান করা, তাদের ঐতিহ্য সংরক্ষণ করা, তাদের অন্তরের বৈশিষ্ঠকে রক্ষা করা, এর সমাধান একমাত্র রাজনৈতিক ভাবে হতে পারে এবং শান্তিপুর্ণ প্রক্রিয়ায় এটা সম্ভব।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বান্দরবান বোমাং সার্কেলের জুম খাজনা আদায়ের ঐতিহ্যবাহী রাজপুণ্যাহ উৎসব। ঐতিহ্যের ধারাবাহিকতায় ১৭তম বোমাং রাজা ইঞ্জিনিয়ার উচপ্রু চৌধুরীর আমলে এটি ২য় তম এবং বংশ পরম্পরায় ১৩৮তম রাজপুণ্যাহ মেলা।

তিনদিন ব্যাপী আয়োজিত এ বারের রাজ পুণ্যায় বিভিন্ন পণ্যের ৩ শতাধিক স্টল, পুতুল নাচ, বিচিত্রানুষ্ঠান, মৃত্যুকুপ, নাগরদোলা, যাত্রাপালাসহ বিনোদনমূলক নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

রাজপুণ্যাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রীগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মিজানুর রহমানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:বান্দরবন রাজপুণ্যাহ মেলা রাশেদ খান মেনন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…