কৃষি

আখ চাষে লাভবান শার্শার কৃষকরা

আখ চাষে লাভবান শার্শার কৃষকরা

যশোরের শার্শা উপজেলার পুটখালি, গোগো এবং বাঘ আচড়ায় গত বছরের চেয়ে এবার বেশী আখ চাষ হয়েছে। এখানে এক বিঘা জমিতে চাষির ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হলেও বেশ লাভবান হয়েছেন তারা। প্রতি বিঘা জমিতে আখ বিক্রি হচ্ছে এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকায়।

স্থানীয়দের দাবি, এ অঞ্চলের জমিতে যে আখ চাষ হয় তা সবই চিবিয়ে খাওয়ার উপযোগী। এক কৃষক বলেন, এবার যে লাভ করেছি আগামীতে এর চেয়ে বেশ জমিতে আখ চাষ করবো বলে আশা করছি।

এর ফলে স্থানীয় খুচরা আখ ব্যবসায়ীরা ভালোই লাভবান হচ্ছেন।

স্থানীয় খুচরা এক আখ ব্যবসায়ী বলেন, এখান থেকে আখ কেনার পর প্রতি আখে তিন থেকে চার টাকা লাভ করি।

এবার এ অঞ্চলে গেণ্ডারী এবং ইশ্বরদি-১৪ এবং ইশ্বরদি-১৫ জাতের আখ বেশি চাষ হয়েছে।

যশোরের শার্শার কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার বলেন, এখানে প্রতি বিঘায় যে খরচ হয় চাষিরা আখ চাষ করে তার তিনগুন পর্যন্ত লাভ করতে পারে। আর যেহেতু লাভ বেশি তাই আখ চাষিরা এ লাভজনক ফসলটির আবাদ বেশি করে থাকে।

এ উপজেলায় এবার আখের আবাদ হয়েছে ২৩ হেক্টর জমিতে। আগামীতে এ আবাদ আরো বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা।

বিষয়:আখআখ চাষযশোর
প্রতিবেদক

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…