তুরাগ তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েতের আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ এবং দেশের শান্তি কামনা করেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিরা। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে বেলা বাড়ার আগেই ঢল নামে মুসল্লিদের। মোনাজাতকে ঘিরে নেয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ভোর থেকেই মহাখালি-টংগী-গাজীপুর রুটের সকল যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছে মানুষ। মাঠ ভরে গেলে মুসল্লিরা আশ পাশের রাস্তা, বাড়ির ছাদ, নদীর পাড়েও অবস্থান নেন। চলে সমাপনী হেদায়েতি বয়ান।






