চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আক্ষেপ হয়েই থাকলেন সৌম্য-সাব্বির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ১৫, জুন ২০১৭
স্পোর্টস
A A
সৌম্য-সাব্বির আবারও ব্যর্থ।

সৌম্য-সাব্বির আবারও ব্যর্থ।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে চলেছেন সৌম্য সরকার ও সাব্বির রহমান। তামিম ইকবালকে যোগ্য সঙ্গ দিয়ে উড়ন্ত সূচনার জন্য দুই টাইগার ব্যাটসম্যানের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু আরেকবার প্রত্যাশা পূরণে ব্যর্থ সৌম্য-সাব্বির।

এজবাস্টনে দ্বিতীয় সেমিতে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। দলীয় ১ রানের মাথায় ব্যক্তিগত রানের খাতা না খুলেই সাজঘরে সৌম্য। সাব্বির নেমে শুরু থেকেই চালিয়েছেন ব্যাট। দারুণ ৪টি চারের শট খেলে ২১ বলে ১৯ রান করে ফিরেছেন। দলের রান তখন সবে মাত্র ৩১।

অথচ ফর্মে থেকেই ইংল্যান্ডের মাটিতে পা রেখেছিলেন এই দুই ব্যাটসম্যান। ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৬১ আর অপরাজিত ৮৭ রানের দুটি ইনিংস ছিল সৌম্যর। একই সিরিজে কিউইদের বিপক্ষে জয়ী ম্যাচে তিনে নেমে ৬৫ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেছিলেন সাব্বির।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসেই যেন ছায়া হয়ে গেলেন দুজনে। গ্রুপপর্বে সৌম্যর মোট রান ৩৪। সর্বোচ্চ ২৮। আর গ্রুপপর্বে তিন ম্যাচে ৪০ রান করা সাব্বিরের সর্বোচ্চ ২৪ রান। ফাইনালে যদি যেতে পারে বাংলাদেশ, তাহলে এই দুজনকে নিয়ে আলাদাভাবে কাজ করতে হবে কোচকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬
ছবি: আব্দুল হাই সরকার (সংগৃহীত)।

অর্থনীতি স্লোগানে চলে না, চলে বাস্তবতায়: আব্দুল হাই সরকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কমেছে স্বর্ণের দাম

মে ২০, ২০২৬

আনসার-ভিডিপিকে যুগোপযোগী করতে সরকার সবধরনের পরিকল্পনা নিয়েছে: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

তাইজুলের ৬ উইকেট, বাঘের ডেরায় হোয়াইটওয়াশ পাকিস্তান

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT