চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে আন্ত:শ্রেণি ফুটবল প্রতিযোগিতা সমাপ্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৯
শিক্ষা
A A

আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে আন্ত:শ্রেণি ফুটবল প্রতিযোগিতা ২০১৯ সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানটির উত্তরা ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘মোজো আন্ত:শ্রেণি ফুটবল প্রতিযোগিতা’ শিরোনামে ৫ দিনব্যাপী এই ফুটবল প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শেষ হয় বৃহস্পতিবার।

প্রতিষ্ঠানটির পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. জামালুন্নেসার উপস্থিতিতে সাবেক কৃতি ফুটবলার রোকনুজ্জামান কাঞ্চন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

এ সময় স্কুলের বিভিন্ন ক্যাম্পাসের প্রায় দেড় হাজার শিক্ষার্থী উপস্থিত থেকে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করে। প্রফেসর ড. জামালুন্নেসার বলেন, ছাত্রছাত্রীদের দৈহিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। প্রতি বছর আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে এর গুরুত্ব তুলে ধরার জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

Banglabid

এ বছর আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের ৫টি শাখা থেকে মোট ১৬টি দল গ্রুপ পর্যায়ে ৩টি গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লিগে অংশগ্রহণ করে। ‘সি’ গ্রুপের শীর্ষ দুই দল দশম শ্রেণি ও একাদশ শ্রেণি এবং ‘এ’ ও ‘বি’ গ্রুপের শীর্ষ দুই দল সপ্তম (ইউরোপ) এবং বনফুল-১ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সি গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে দশম শ্রেণি এবং বি গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বনফুল টিম। বনফুলের বিজয়ী দলের খেলোয়াড়দের নাম: রাব্বি, ইমন, আরফিন, শামীম, মানিক, ইদ্রিস, রুদ্র, আকাশ, সোহাগ ও সোহেল।

উল্লেখ্য, আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ আকিজ শিল্পগোষ্ঠীর একটি জনকল্যাণমূলক পদক্ষেপ। স্কুলটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়ে ৩৩ জন ছাত্র-ছাত্রী ও ৮ জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটির ৫টি শাখায় ইংরেজি ও বাংলা মাধ্যমে মোট ২ হাজার ছাত্র-ছাত্রী এবং ১৫০ জন শিক্ষক আছেন। আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ মূলত জাতীয় কার্যক্রম অনুযায়ী শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান।

এ প্রতিষ্ঠানে শিশু শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত ইংরেজি ও বাংলা মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়। বাংলা ভার্সনের শিক্ষা কার্যক্রমটি দেশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে উন্মুক্ত এবং ‘বনফুল’ নামে পরিচিত। বর্তমানে ছয়শতাধিক শিক্ষার্থী বনফুল প্রকল্পের আওতাধীনে লেখাপড়া করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

তেজগাঁওয়ে যে কারণে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

পরবর্তী

কলকাতার এসকে মুভিজের জন্য দীপের ৫০ গান

পরবর্তী

কলকাতার এসকে মুভিজের জন্য দীপের ৫০ গান

মিয়ানমার জলসীমা থেকে ২২ বাংলাদেশি উদ্ধার

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT