চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকাশের সঙ্গে গুলশান হামলার সম্পৃক্ততা মেলেনি: ডিএমপি কমিশনার

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৩:৩১ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

মালয়েশিয়া থেকে ফেরত আনা গ্রেফতার পিয়ার আহমেদ আকাশের বিরুদ্ধে এখনও
গুলশানের হলি আর্টিসানে সন্ত্রাসী হামলায় সম্পৃক্ততার কোন প্রমাণ পাওয়া
যায়নি। ঢাকার পুলিশ কমিশনার জানিয়েছেন, ফেনির একটি অস্ত্র মামলায় গ্রেফতার
করে জিঞ্জাসাবাদ করা হচ্ছে তাকে।

চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলার খোয়া
যাওয়া একটি একে ফরটি সেভেন বিক্রির সময় র‌্যাবের হাতে আটক হয় ফেনীর শিবির
নেতা পীয়ার আহমেদ আকাশ। জামিনে মুক্তি পেয়ে আত্মগোপন করে মালযেশিয়ায়। হলি
আর্টিসান ও শোলাকিয়া হামলার কুশীলব হিসেবে সন্দেহভাজন আকাশকে সন্ত্রাসবাদের
অভিযোগে গ্রেফতার করে দেশে ফেরত পাঠায় মালয়েশিয়ার সিটিটিসি বুকিত আমান
শাখা।

এর এক দিন পর রাজধানীতে এক অনুষ্ঠান শেষে আকাশের আটক বিষয়ে কথা বলেন পুলিশ কমিশরার।

ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বলেন, ‘সে ৪-৫ বছর আগে মালয়েশিয়াতে চলে গিয়েছিলো। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো। তাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়। তার বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছিলো ইন্টারপোল। এজন্যই তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে।’

অস্ত্র মামলায় আকাশকে আটক করা হয়েছে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, ‘গুলশান হামলায় সম্পৃক্ততার তথ্য এখনো মালয়েশিয়া সরকার আমাদের দেয়নি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যে খবর এসেছে সেগুলো আমরা যাচাই করে দেখছি।’

পুলিশ ও গোয়েন্দাদের তৎপরতার কারণে রাজধানীতে জঙ্গিদের শতাধিক অপারেশন ভন্ডুল করা গেছে বলেও দাবী করেন ঢাকার পুলিশ প্রধান। জানান জঙ্গি দমনে সোয়াটের মতো আরো বাহিনী প্রতিষ্ঠায় প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহায়তার প্রস্তাব দিয়েছে জাপান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশানগুলশান হামলামালয়েশিয়ায় বাংলাদেশী আটকহলি আর্টিজান
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT