চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকাশপথ খুলে দিলো পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তান-আকাশসীমা

পাকিস্তানের ওপর দিয়ে উড়ে অন্য দেশে যাওয়ার জন্য অবশেষে নিজেদের আকাশপথ খুলে দিলো দেশটির সরকার। আর এর সুযোগ প্রথমেই নিলো ভারতের এয়ার ইন্ডিয়া এয়ারলাইনস।

পাকিস্তানের সীমান্তবর্তী বালাকোট এলাকায় ভারতীয় বিমানবাহিনীর হামলার পর গত ২৭ ফেব্রুয়ারি থেকে নিজেদের আকাশসীমা অন্যান্য দেশের উড়োজাহাজের জন্য বন্ধ করে দেয়।

ফলে ভারতসহ দক্ষিণ এশিয়ার যতগুলো দেশের ফ্লাইট পাকিস্তানের ওপর দিয়ে যেত সবগুলো ফ্লাইটের গতিপথ পাল্টে দীর্ঘ পথ বেছে নিতে বাধ্য হয়। সবচেয়ে বেশি জটিলতায় পড়ে ভারতের এয়ারলাইন কোম্পানিগুলো।

এই নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি ভুগেছে এয়ার ইন্ডিয়া। ২৭ ফেব্রুয়ারি থেকে গত ২ জুলাই পর্যন্ত ঘুরপথে যেতে গিয়ে এয়ার ইন্ডিয়ার লোকসান হয়েছে ৪৯১ কোটি রুপি। এছাড়া স্পাইসজেট, ইন্ডিগো এবং গোএয়ারেরও বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে।

মঙ্গলবার ভোরে এয়ার ইন্ডিয়ার এআই ১৮৪ ফ্লাইটটি স্যান ফ্রান্সিসকো থেকে দিল্লি যাচ্ছিল। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ বিরতিহীন ফ্লাইটের একটি। হঠাৎই ফ্লাইটের পাইলটদের কাছে একটি বার্তা এলো: ‘পাকিস্তানের আকাশসীমা ওপর দিয়ে যাত্রা করার জন্য উন্মুক্ত’।

ব্যস, আর যায় কোথা! সাথে সাথেই সিদ্ধান্ত নিয়ে নিলেন পাইলট দু’জন। প্রায় ৫ মাস ধরে অনুসরণ করা দীর্ঘ যাত্রাপথ পাল্টে পাকিস্তানের ওপর দিয়ে উড়ে দিল্লিতে পৌঁছালো ফ্লাইটটি।

Reneta

এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা জানান, পাকিস্তানের ওপর দিয়ে উড়ে আসার ফলে উড়োজাহাজটি নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা আগে পৌঁছে যায় দিল্লিতে।

এভাবে বুধবার থেকে ভারতের অন্যান্য এয়ারলাইন কোম্পানিগুলোও নিরাপত্তার বিষয়টি আলোচনার মাধ্যমে পাকিস্তানের ওপর দিয়ে ফ্লাইটের যাত্রাপথ নির্ধারণ করবে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানপাকিস্তানের আকাশসীমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলই থাকবে

জুলাই ৯, ২০২৬

শীতলপাটি নিয়ে নিরীক্ষামূলক গবেষণা ও সৃজনশীল কাজের প্রদর্শনী শুরু

জুলাই ৯, ২০২৬

জমে উঠেছে ব্যাচেলরদের ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই!

জুলাই ৯, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মৃত্যুর ঘটনায় ইউএনএইচসিআর-এর শোক

জুলাই ৯, ২০২৬

সরকারি অনুদান কমিটিতে নায়িকা মুক্তি-চাঁদনীসহ যারা আছেন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT