চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকর্ষনীয় নীল স্যুটে মেলানিয়ার হোয়াইট হাউস জীবন শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ পূর্বাহ্ণ ২১, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

ফার্স্ট লেডি হিসেবে মেলানিয়া ট্রাম্প নীল রঙের আকর্ষনীয় স্যুটে যুক্তরাষ্ট্রের নব্য প্রেসিডেন্ট স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউস জীবন শুরু করলেন। এর আগে শপথ গ্রহণ অনুষ্ঠানে মার্কিন ফ্যাশন ডিজাইনার রালফ লরেনের তৈরি একটি নীল স্যুট পড়ে অনুষ্ঠানে আলো ছড়ান। মিহি নরম কাশ্মীরি পশম দ্বারা তৈরি ওই পোশাক ও কানে হীরের দুল পড়া মেলানিয়া সবার নজর কাড়েন।

তবে নতুন ফার্স্ট লেডির পোশাক দেখে অনেকেই বলছেন এটা ইতিহাসের পুনরাবৃত্তি। তার পরনের আকাশি পোশাক, যা উস্কে দিচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্ত্রী জ্যাকলিনের স্মৃতি। ১৯৬১ সালে কেনেডি যখন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন, তখন শপথগ্রহণ অনু্ষ্ঠানে এইরকমই নীল পোশাক পরেছিলেন জ্যাকলিন।

স্বামীর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনের প্রিয় ডিজাইনার র‌্যালফ র‌্যাচেলের তৈরি পোশাক দেখে এখন সকলের মুখেই ফিরে আসছে জ্যাকলিনের কথা।

Banglabid

এক বিবৃতিতে সাবেক প্লে–বয় মডেল মেলানিয়ার মুখপাত্র বলেছেন, ‘‌স্বামীর জীবনের ঐতিহাসিক দিনে মেলানিয়া চেয়েছিলেন তাকে যেন চোখধাঁধাঁনো সুন্দরী লাগে। ফার্স্ট লেডি হিসাবে যাতে তার ব্যক্তিত্ব প্রকাশ পায়, সেটাও পোশাক বানানোর সময় মাথায় রাখার চেষ্টা করেছি।’‌

যদিও এই পোশাক নিয়ে রয়েছে বিতর্কও। শোনা যাচ্ছে, প্রথমে যে ডিজাইনারকে প্রস্তাব দেয়া হয়েছিল, তিনি নাকি কট্টর ট্রাম্প বিরোধী হওয়ায় পোশাক বানাতে অসম্মত হন।

ফ্যাশন দুনিয়া থেকে আসা প্রথম ফার্স্ট লেডি হবেন মেলানিয়া ট্রাম্প। রূপ-সৌন্দর্যে কম নন তিনি। দীর্ঘাঙ্গী, একহারা আর আছে ফ্যাশন দুনিয়ার মডেল হওয়ার অভিজ্ঞতা। আকর্ষনীয় ব্যক্তিত্বের কারণে অনেকের পছন্দনীয় ও স্টাইলিশ ফার্স্ট লেডি হবেন বলে ধারণা করা হচ্ছে।

Reneta

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরই অংশ হিসেবে স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ডোনাল্ড ট্রাম্প পরিবারের সদস্যসহ সেন্ট জনস চার্চে গিয়ে প্রার্থনায় অংশ নেন। এ সময় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং তাঁর পরিবারের সদস্যরাও প্রার্থনায় অংশ নেন। সেখান থেকে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা সকাল সাড়ে নয়টার দিকে ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে এক আনুষ্ঠানিক চা পানের জন্য হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডিদের শপথগ্রহণ অনুষ্ঠানে পরা গাউন স্মিথসোনিয়ানস ন্যাশনাল মিউজিয়ামে রাখা হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক রাখা হয় এই জাদুঘরে। সেখানে প্রেসিডেন্ট আইজেন হাওয়ার থেকে শুরু করে মিশেল ওবামার ২০০৯ সালে পরা গাউনও রয়েছে। পালাবদলের নিয়মে ভবিষ্যতে সেখানে স্থান পাবে মেলানিয়ার নীল স্যুট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রদ্ধা-ভালোবাসায় ময়মনসিংহে মাহবুবুল হক শাকিলকে স্মরণ

পরবর্তী

ট্রাম্পের জন্যে ওবামার ব্যক্তিগত নোট

পরবর্তী

ট্রাম্পের জন্যে ওবামার ব্যক্তিগত নোট

দেশের পথে মুশফিক-মুমিনুল

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT